কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

​বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টার দিকে স্থানীয় বিএনপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে কার্যক্রমের শুভ সূচনা করেন কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে এবং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী এবং তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম রনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বক্তারা ফ্যামিলি কার্ডের জন্য সঠিক ও প্রকৃত উপকারভোগী নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন এবং পুরো প্রক্রিয়াটি যেন কোনো ধরনের স্বজনপ্রীতি ছাড়াই স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, উপজেলা মহিলা দলের সভানেত্রী লিলি বেগম, পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ রতন ও মোয়াজ্জেম হোসেন, ছাত্রবিষয়ক সম্পাদক আসাদুজ্জামান খান, যুবদল নেতা রফিকুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল, পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক সোয়েবুর রহমান এবং পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক লাইজু বেগমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী পর্ব শেষ হওয়ার পরপরই মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের কাজ শুরু হয় এবং এলাকার সাধারণ মানুষ ফ্যামিলি কার্ডের তালিকায় অন্তর্ভুক্ত হতে প্রয়োজনীয় তথ্য জমা দেন। দলীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই উদ্যোগের মাধ্যমে ৬ নম্বর ওয়ার্ডের প্রকৃত অভাবগ্রস্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো উপকৃত হবে এবং সরকারি নানা সুযোগ-সুবিধা সহজেই তাদের দোরগোড়ায় পৌঁছে যাবে।

ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

মহম্মদপুরে দুই গোষ্ঠীর বিরোধ ঘিরে উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *