উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

উৎসবমুখর পরিবেশে ভোট শেষে গণনার কাজ চলছে যশোর আইনজীবী সমিতিতে

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৮ নভেম্বর ২০২৬

যশোর জেলা আইনজীবী সমিতির ২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ৯৭ দশমিক ৩৪ শতাংশ ভোট পড়েছে। আজ শনিবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ৬০২ জন ভোটারের মধ্যে ৫৮৬ জন আইনজীবী তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রধান নির্বাচন কমিশনার মো. মহাসিন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট নেওয়া হয় এবং সন্ধ্যা ৬টা থেকে ভোট গণনার কাজ শুরু হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে সভাপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের হয়ে লড়ছেন অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যিনি যশোর জেলা বিএনপি ও জেলা আইনজীবী সমিতির বর্তমান সভাপতি এবং সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে দায়িত্বে আছেন। তাঁর বিপরীতে জামায়াত-সমর্থিত লইয়ার্স কাউন্সিলের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জ্যেষ্ঠ আইনজীবী ইসমত হাসান, যিনি জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এবং সমিতির সাবেক সাধারণ সম্পাদক।

সাধারণ সম্পাদক পদে চারজন প্রার্থী মাঠে রয়েছেন। তাঁরা হলেন—জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের অ্যাডভোকেট নূর আলম পান্নু, লইয়ার্স কাউন্সিলের আ. ক. ম. মনিরুল ইসলাম, গণতান্ত্রিক আইনজীবী সমিতির মোস্তফা হুমায়ুন কবির মোল্যা এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ইমদাদ।

এ ছাড়া সহসভাপতি পদে পাঁচজন, যুগ্ম সম্পাদক পদে চারজন, সহকারী সম্পাদক পদে তিনজন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে দুজন এবং সদস্য পদে চারজন প্রার্থী লড়াই করছেন। অন্যদিকে গ্রন্থাগার সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই নির্বাচিত হয়েছেন কামরুল হাসান সোহেল।

ভোটগ্রহণ ও গণনাকে ঘিরে আদালতপাড়া ও আইনজীবী সমিতি প্রাঙ্গণে দিনভর উৎসবমুখর আমেজ বিরাজ করে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে বিমান অফিস মোড়ে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিলে ৩০ জনের বিরুদ্ধে মামলা

আওয়ামী লীগ চোরের দল, বিএনপি গরিব ও ভদ্রলোকের দল’: অভয়নগরে কৃষিমন্ত্রী

যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ আ.লীগ ২২ নেতাকর্মী গ্রেপ্তার

কালীগঞ্জে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মশাল মিছিলের ভিডিও ভাইরাল

ভবদহের ৮১ কিলোমিটার নদী খনন জুনে শেষের লক্ষ্য : শিবসাতেও খনন পরিকল্পনা

শার্শায় যুবলীগের ওয়ার্ড সভাপতিসহ দুইজন গ্রেপ্তার

কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন

মহম্মদপুরে দুই গোষ্ঠীর বিরোধ ঘিরে উত্তেজনা : পাল্টাপাল্টি অভিযোগ

চৌগাছা রিপোর্টার্স ক্লাবের নতুন নেতৃত্ব : সভাপতি খলিলুর রহমান জুয়েল, সম্পাদক টিপু সুলতান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *