কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

কোটচাঁদপুরে নাশকতার প্রস্তুতিকালে ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ নেতাকে আটক

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি 

তারিখ: ২৯ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে নাশকতা ও সড়ক অবরোধের প্রস্তুতিকালে দুই ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আজ রোববার (২৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোটচাঁদপুর-সাফদারপুর সড়কের কুশোকুড়ি বটতলা মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১৪ থেকে ১৫ জন নেতাকর্মী ব্যানারসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ওই মাঠে একত্র হন। ঘোষিত লকডাউন কর্মসূচি কার্যকর করার নামে তাঁরা সড়ক অবরোধ ও নাশকতার পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে উপস্থিত অনেকাংশই পালিয়ে যান; তবে দুজনকে ধরে ফেলেন তাঁরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত দুজন হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি চঞ্চল মিয়া (২৫) এবং একই ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকাশ হোসেন (২৫)। চঞ্চল মিয়া আমজেদ আলীর ছেলে এবং আকাশ হোসেন বিল্লাল হোসেনের ছেলে; দুজনেরই বাড়ি জীবননগরের মৃগামারী গ্রামে।

পরে স্থানীয়রা আটক দুজনকে সাফদারপুর পুলিশ ফাঁড়ির সদস্যদের কাছে সোপর্দ করেন এবং ফাঁড়ি পুলিশ তাঁদের কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করে।

থানা সূত্রের তথ্য অনুযায়ী, আটক দুজন বর্তমানে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় নাশকতা, বিশৃঙ্খলা কিংবা জনদুর্ভোগ দেখা দিলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে স্থানীয়দের হাতে আটক সাবেক কাউন্সিলর সন্তোষ দত্ত কয়েক ঘণ্টার ব্যবধানে মুক্ত

বদলিজনিত বিদায়ে মনিরামপুরের এএসপি ইমদাদুল হককে সংবর্ধনা দিল যশোর জেলা পুলিশ

নিরাপত্তা নিশ্চিতে যশোরে ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

যবিপ্রবিতে শিক্ষকদের ডিজিটাল শিক্ষাদান দক্ষতা বাড়াতে দিনব্যাপী কর্মশালা

জাপানের এফসি ইমাবারি ও শামসুল হুদা একাডেমির সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পথে বাফুফে

ঝিকরগাছায় বিএনপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর : আহত ৫

যশোর-খুলনা মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নার্সিং ছাত্রী নিহত

খেজুর গাছ কাটা ও গুড় তৈরিতে ব্যস্ত চৌগাছার গাছিরা : ২২৫ মেট্রিক টন গুড় উৎপাদনের লক্ষ্য

নাশকতা ও সহিংসতা রোধে কালীগঞ্জে ওসির নেতৃত্বে পুলিশি মহড়া

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *