স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শায় আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে সুমাইয়া (১১) নামে চতুর্থ শ্রেণির এক কোমলমতি স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাত ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের পাকশিয়া গ্রামে নিজ বাসভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সুমাইয়া স্থানীয় কলকাকলী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বিজ্ঞাপন
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সুমাইয়া পরিবারের অলক্ষ্যে নিজ ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পেঁচিয়ে পড়ে। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে পাশ্ববর্তী চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরবর্তীতে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে পরীক্ষা-নিরীক্ষা শেষে দায়িত্বরত চিকিৎসক সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় যশোর কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। তবে কী কারণে ওই শিশুটি আত্মহত্যার পথ বেছে নিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ছবি সংগৃহীত।

