শার্শায় টাকার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ!

শার্শায় টাকার প্রলোভনে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় ১১ বছর বয়সী এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের জঘন্য অপরাধে অভিযুক্ত আসামি মোঃ মকছেদ আলীকে (৫৫) মামলা দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। শার্শা থানা পুলিশের এই দ্রুততম ও কার্যকর পদক্ষেপে স্থানীয় সচেতন মহল ও সচেতন নাগরিক সমাজ পুলিশের ভূয়সী প্রশংসা প্রকাশ করেছেন।

পুলিশ ও স্থানীয় এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির শিক্ষার্থী। আসামি ও ভুক্তভোগী পরিবার পরস্পর প্রতিবেশী হওয়ার সুবাদে শিশুটি অভিযুক্তকে চাচা বলে ডাকত। গত ১২ আগস্ট ২০২৬ তারিখ বিকেল ৫টার দিকে শিশুটি খেলাধুলার জন্য বাড়ি থেকে বের হলে অভিযুক্ত মকছেদ আলী তাকে টাকার লোভ দেখিয়ে নির্জন একটি মৎস্য ঘেরের পাড়ে নিয়ে যায়। সেখানে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরবর্তীতে ঘটনা গোপন রাখার জন্য শিশুটির হাতে ২০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।

বাড়িতে ফেরার পর ভয়ে শিশুটি কাউকে কিছু না বললেও শারীরিক অসুস্থতার কারণে বিষয়টি সামনে আসে। পরবর্তীতে সে তার এক আত্মীয়ের কাছে ঘটনার বিস্তারিত খুলে বলে। বিষয়টি জানতে পেরে পরিবারের পক্ষ থেকে আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) শার্শা থানায় উপস্থিত হয়ে লিখিত এজাহার দায়ের করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এজাহারের ভিত্তিতে শার্শা থানায় তাত্ক্ষণিকভাবে একটি নিয়মিত ধর্ষণ মামলা রুজু করা হয়। মামলা রুজুর পরপরই যশোর জেলার পুলিশ সুপার ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তকে দ্রুততম সময়ে গ্রেপ্তারের নির্দেশ প্রদান করেন।

পুলিশ সুপারের কঠোর নির্দেশনায় শার্শা থানা পুলিশের একটি চৌকস টিম দ্রুত অভিযানে নামে। তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশ দল আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে অভিযান পরিচালনা করে। মাত্র ১ ঘণ্টার মাথায় রাত ৩:০৫ ঘটিকায় শার্শাধীন মহিষা এলাকা থেকে মামলার এজাহারনামীয় একমাত্র আসামি মোঃ মকছেদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

আসামিকে দ্রুত সময়ের মধ্যে জালে তোলায় শার্শা থানা পুলিশের পেশাদারিত্ব ও দ্রুত পদক্ষেপ প্রশংসিত হচ্ছে। আজ বুধবার গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে হবে জাতীয় নজরুল উৎসব : মহম্মদপুরে নিতাই রায় চৌধুরী

বাঘারপাড়ায় সাবেক এমপি রণজিতের গাড়িচালকের ভাইকে সার ডিলার করার অভিযোগ

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *