নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

নারিকেলবাড়িয়া বাজারে প্রতিপক্ষের দায়ের কোপে জখম আসিফ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের বাঘারপাড়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে আসিফ খাঁ (২২) নামে এক যুবককে ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) রাতের দিকে উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এ হামলার ঘটনাটি ঘটে।

আহত আসিফ খাঁ বাঘারপাড়া উপজেলার দয়ারামপুর গ্রামের সাইফুল ইসলাম খাঁর ছেলে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়, একই গ্রামের প্রতিপক্ষ ইবাদুল, মনির, হাসান ও আবু সাঈদ পূর্বপরিকল্পিতভাবে রামদা দিয়ে আসিফের মাথায় সজোরে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হামলার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রাতে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

বর্তমানে আহত আসিফ যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। সেখানকার দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক জানিয়েছেন, মাথায় মারাত্মক আঘাত থাকলেও তিনি আপাতত আশঙ্কামুক্ত রয়েছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *