লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

মো. মাসুদ রানা, ঝিনাইদহ :

ঝিনাইদহে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের ঘোষিত লং মার্চ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আলহেরা মোড়স্থ জেলা জামায়াতের দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জেলা জামায়াত।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আবু তালিব এবং জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আওয়ালসহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতাকর্মী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে লিখিত বক্তব্যে জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর জানান, আগামীকাল বিকেলে ১১ দলীয় জোটের লং মার্চের বহর ঝিনাইদহে এসে পৌঁছাবে। এই লং মার্চকে কেন্দ্র করে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও অভূতপূর্ব সাড়া লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বস্তরের জনগণ এতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

তিনি আরও উল্লেখ করেন যে, মূলত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যেই এই লং মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই দাবির অন্যতম একটি হলো গণভোটের গণরায় যথাযথভাবে বাস্তবায়ন করা। বর্তমানে যারা ক্ষমতায় আছেন তাঁরা এই গণরায় মানছেন না বলে অভিযোগ এনে তিনি জানান যে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজি চিরতরে বন্ধ করাও এই ৭ দফা দাবির অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চাঁদাবাজি বা 'হেডাম' দেখিয়ে বিএনপি করা যাবে না-কালীগঞ্জে রাশেদ খান

ঝিকরগাছার ৭০ বছরের কুলসুম বেগম পটুয়াখালীতে উদ্ধার : স্বজনদের খোঁজে সামাজিক মাধ্যমের সহায়তা কামনা

ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো শুরু হয়েছে-ঝিনাইদহে রাশেদ খান

ফেসবুক পেজ খুলেই সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি!

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার পিকআপসহ দুজন আটক

কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর ও টাকা ছিনতাই

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *