চাঁদাবাজি বা ‘হেডাম’ দেখিয়ে বিএনপি করা যাবে না-কালীগঞ্জে রাশেদ খান

চাঁদাবাজি বা ‘হেডাম’ দেখিয়ে বিএনপি করা যাবে না-কালীগঞ্জে রাশেদ খান

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি :

কোনো ধরনের সালিশ বাণিজ্য, জুলুম, নির্যাতন বা নিপীড়ন করা যাবে না এবং কোনোভাবেই চাঁদাবাজি সহ্য করা হবে না—এমন হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, “কেউ ক্ষমতার অপব্যবহার বা নিজের ‘হেডাম’ দেখাইতে চাইলেও সে বিএনপি করতে পারবে না।”

আজ শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভাতঘরা দয়াপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্য প্রদানকালে রাশেদ খান বলেন, সমাজ থেকে মাদক ও জুয়ার মতো ব্যাধি বন্ধে বিভিন্ন ইউনিয়নে জনসচেতনতামূলক সমাবেশ করা হচ্ছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো, আজকের এই মহৎ সমাবেশেও নিজেদের মধ্যে গ্রুপিং করে কেউ কেউ অসহযোগিতা করছেন। দলের কঠোর অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, “সংগঠনের ভেতরে কোনো ধরনের গ্রুপিং বরদাশত করা হবে না। দল এখন রাষ্ট্রীয় ক্ষমতার পথ ধরেছে, তাই বিএনপি করার লোকের অভাব হবে না। তবে দলীয় পদে থেকে ভেতরের রাজনীতি নিয়ে বেইমানি করা কাউকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না।” তিনি আরও যোগ করেন, “বিগত নির্বাচনে আমার সঙ্গে থেকেও যারা পেছন থেকে বেইমানি করেছেন, তাঁদের সবাইকে আমি চিনি ও জানি। তাঁরা আমার কাছে কখনোই কোনো ছাড় পাবেন না।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দলের ভেতরে অভ্যন্তরীণ কোন্দলের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে রাশেদ খান সতর্ক করে বলেন, “আপনারা যদি নিজেদের মধ্যে গ্রুপিং করেন, তবে তার সরাসরি লাভ হবে জামায়াতের। সুযোগ বুঝে জামায়াত সেই রাজনৈতিক ফায়দা লুটবে।” তিনি স্পষ্ট করে জানান যে, দলে কোনো বিভাজন চান না, চান ইস্পাতকঠিন একতা। আগামী দিনের স্থানীয় নির্বাচনগুলোতে যদি এই গ্রুপিং বজায় থাকে, তবে ব্যক্তি ও দল উভয়ই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং সেই পরিস্থিতি কিছুতেই হতে দেওয়া হবে না।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সচেতনতামূলক সভায় মাদক, আত্মহত্যা, বাল্যবিবাহ, নারী নির্যাতন, যৌতুক এবং ক্ষতিকর অনলাইন জুয়া প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী।

এছাড়াও আয়োজিত সভায় স্থানীয় বিএনপি নেতা তবিবর রহমান মিনি, মশিয়ার রহমান, ডা. নুরুল ইসলাম, হাফিজুর রহমান, ইসরাইল হোসেন ও ইলিয়াস রহমান মিঠুসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছার ৭০ বছরের কুলসুম বেগম পটুয়াখালীতে উদ্ধার : স্বজনদের খোঁজে সামাজিক মাধ্যমের সহায়তা কামনা

ভারতের সঙ্গে জামায়াতের লিয়াঁজো শুরু হয়েছে-ঝিনাইদহে রাশেদ খান

ফেসবুক পেজ খুলেই সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি!

লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহে জামায়াতের সংবাদ সম্মেলন

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার পিকআপসহ দুজন আটক

কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর ও টাকা ছিনতাই

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *