কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর ও টাকা ছিনতাই

কোটচাঁদপুরে মাছ ব্যবসায়ীকে বেঁধে মারধর ও টাকা ছিনতাই

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় এক মাছ ব্যবসায়ীকে অস্ত্রের মুখে হাত-মুখ বেঁধে নির্মমভাবে মারধর করার পর মাছ বিক্রির নগদ টাকা ছিনিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় উপজেলার রামচন্দ্রপুর-লক্ষিকুন্ড মাঠে এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ব্যবসায়ীর নিকট থাকা প্রায় ১৩ থেকে ১৪ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী ওই মাছ ব্যবসায়ীর নাম দীপংকর হালদার (৩২)। তিনি কোটচাঁদপুর উপজেলার জয়দিয়া গ্রামের বাসিন্দা।

ঘটনার বিবরণ দিয়ে দীপংকরের ভাই সুব্রত হালদার জানান, প্রতিদিনের মতো ঘটনার দিনও বিভিন্ন গ্রামীণ জনপদে মাছ বিক্রি শেষ করে বাড়ি ফিরছিলেন দীপংকর। পথিমধ্যে রামচন্দ্রপুর-লক্ষিকুন্ড মাঠের ফাঁকা জায়গায় পৌঁছালে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত তাঁর গতিরোধ করে। এরপর অতর্কিত হামলা চালিয়ে তাঁর হাত ও মুখ কাপড় দিয়ে শক্ত করে বেঁধে ফেলে এবং এলোপাতাড়ি মারধর করে সঙ্গে থাকা মাছ বিক্রির সমুদয় টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে এক পথচারী ওই মাঠে তাঁকে ওই অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত পরিবারের সদস্যদের খবর দেন। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই থানা পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভুক্তভোগী ব্যবসায়ীর সঙ্গে কথা বলে ঘটনার আদ্যপান্ত জেনেছে। তবে ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় তাৎক্ষণিকভাবে মামলা দায়ের করতে আগ্রহী নয় বলে পুলিশকে জানিয়েছে।

ওসি আরও জানান, ছিনতাই হওয়া অর্থ উদ্ধার এবং এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তার্থে ওই এলাকায় নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থা গ্রহণ করা হবে। এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি।

আরো পড়ুন

কালীগঞ্জে ৪০ বস্তা ভেজাল সার উদ্ধার পিকআপসহ দুজন আটক

কালীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের হানা : ঘুষের টাকাসহ আটক ১

কোটচাঁদপুর হাসপাতালে রোগীর ভোগান্তি কমিয়ে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান এমপি মতিয়ার রহমানের

১৩ বছর পর ঝিনাইদহের সুলতান হত্যা মামলার প্রধান আসামি সিআইডির জালে

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *