স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় সফলভাবে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।
অদ্য ৩০ অক্টোবর ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে নিয়ে আসা ১৩৪টি শাড়ী, ১৯টি কম্বল, ১৩২টি চাদর, ১৩ প্যাকেট ফুসকা এবং ৪১৬টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করা হয়। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জব্দকৃত এই সমস্ত চোরাচালানি মালামালের সর্বমোট বাজারমূল্য ১৭,৩৭,১০০ (সতেরো লক্ষ সাইত্রিশ হাজার একশত) টাকা। সীমান্ত এলাকায় অপরাধ দমন এবং চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কতৃপক্ষ। ছবি সংগৃহীত।
আরো পড়ুন

