রাতের আঁধারে চুয়াডাঙ্গার কামড়িয়ার বিলে কৃষককে কুপিয়ে হত্যা !

রাতের আঁধারে চুয়াডাঙ্গার কামড়িয়ার বিলে কৃষককে কুপিয়ে হত্যা !

চুয়াডাঙ্গা প্রতিনিধি

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

কামড়িয়ার বিলে পাহারা দেওয়ার সময় ধারালো অস্ত্রের কোপে প্রাণ হারিয়েছেন বদর উদ্দিন (৪৬) নামের এক কৃষক। চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের ওই বিলে মঙ্গলবার গভীর রাতে এ নৃশংস হত্যাকাণ্ড ঘটে।

আজ বুধবার (২৫ নভেম্বর) ভোরে পরিবারের সদস্যরা নিজ জমিতে তাঁকে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

নিহত বদর উদ্দিন চুয়াডাঙ্গা সদর উপজেলার গহেরপুর গ্রামের প্রয়াত সামছদ্দিন মণ্ডলের ছেলে। জীবিকার তাগিদে তিনি কামড়িয়ার বিল পাহারাদারের দায়িত্ব পালন করতেন।

স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে জানা গেছে, প্রতিদিনের মতো মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে গহেরপুর মাঠের কামড়িয়া বিলে পাহারা দিতে যান বদর উদ্দিন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং ঘটনাস্থলেই ফেলে রেখে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিহতের মাথায় ধারালো অস্ত্রের ১০ থেকে ১২টি কোপের চিহ্ন পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, হত্যাকাণ্ডের পেছনের প্রকৃত কারণ কিংবা কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় আধিপত্য বিস্তার অথবা বিলে মাছ চাষ সংক্রান্ত বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনার তদন্ত চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কিডনি রোগে আক্রান্ত অসহায় ফারুকের পাশে কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মাঠপর্যায়ে বিপুল জনবল, তবু জরিমানার ক্ষমতা সীমিত: ভেজাল-অনিয়মের স্বর্গরাজ্য কৃষি-খাদ্য খাত?

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *