কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার অধীনে ২০২৭-২০২৮ সেশনের জন্য নতুন নেতৃত্বের আনুষ্ঠানিক ঘোষণা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। জেলার ছয়টি উপজেলা এবং ঝিনাইদহ পৌরসভাসহ মোট সাতটি সাংগঠনিক ইউনিটের নবনির্বাচিত আমীরেরা এদিন শপথ নেন।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) ঝিনাইদহের আলহেরা ইসলামী ইনস্টিটিউট মিলনায়তনে শপথ অনুষ্ঠানটি আয়োজিত হয়। জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমীর অধ্যাপক মাওলানা আব্দুল আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর এবং ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু তালিব।
আয়োজনে জেলার সাতটি সাংগঠনিক ইউনিটের নবনির্বাচিত আমীরদের নাম ঘোষণা করার পর তাঁদের শপথ পাঠ করানো হয়। এর মধ্য দিয়ে আগামী দুই বছরের জন্য সাংগঠনিক দায়িত্ব পালনের আনুষ্ঠানিক পর্ব সম্পন্ন হয়। ঘোষিত নতুন দায়িত্বশীলদের মধ্যে কোটচাঁদপুর উপজেলা আমীর হিসেবে মাওলানা আজিজুর রহমান এবং মহেশপুর উপজেলা আমীর হিসেবে ফকির আহমদের নাম উল্লেখ করা হয়েছে।
অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। বক্তারা নবনির্বাচিত আমীরদের নেতৃত্বে দলীয় কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে সমন্বয় জোরদার, সাংগঠনিক শৃঙ্খলা সুসংহত রাখা এবং জনসম্পৃক্ত কর্মকাণ্ড বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
