স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
দেশীয় প্রজাতির মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় যশোরের শার্শা উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল (ম্যাজিক জাল) জব্দ করা হয়েছে। জব্দকৃত জালগুলো পরবর্তীতে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়। আজ বুধবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার সাড়াতলা ও পাকশিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান। অভিযান চলাকালে সাড়াতলা ও পাকশিয়া এলাকার জলাশয় এবং আশপাশের এলাকা থেকে এসব অবৈধ জাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
অভিযান সংশ্লিষ্টদের মতে, চায়না দুয়ারি বা ম্যাজিক জালের ব্যবহারে দেশীয় মাছের ছোট-বড় সব প্রজাতি নির্বিচারে ধরা পড়ে, যার ফলে জলজ জীববৈচিত্র্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তার ব্যাহত হওয়ার পাশাপাশি সামগ্রিক জলজ সম্পদ হুমকির মুখে পড়ছে। দেশীয় মাছ ও জলজ সম্পদ সুরক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

