যশোরে জাপা’র সাংগঠনিক গতি বাড়ানোর তাগিদ

যশোরে জাপা’র সাংগঠনিক গতি বাড়ানোর তাগিদ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

জাতীয় পার্টির যশোর জেলা শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর ১২টায় যশোর শহরের ২ নম্বর আইনজীবী ভবনের নিচতলায় এ সভা আয়োজিত হয়।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদেরের উপদেষ্টা ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুব আলম বাচ্চু সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সরু চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে শরিফুল ইসলাম সরু চৌধুরী জানান, পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রত্যক্ষ নির্দেশনায় পূর্বে অনুমোদিত ২৯ সদস্যের আহ্বায়ক কমিটিকে বহাল রেখে পূর্ণাঙ্গ রূপ দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ৯ আগস্ট আরও ৪২ জন নতুন নেতাকে অন্তর্ভুক্ত করে সর্বমোট ৭১ সদস্য বিশিষ্ট যশোর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি নবগঠিত কমিটির উদ্দেশ্য তুলে ধরে বলেন, “৭১ সদস্যের এই শক্তিশালী বহরকে সাথে নিয়ে যশোর জেলা জুড়ে জাতীয় পার্টির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় ও গতিশীল করতে হবে। কেন্দ্রীয় হাইকমান্ড কর্তৃক ঘোষিত সকল রাজপথের কর্মসূচি সবাইকে একাত্ব হয়ে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করতে হবে।”

সভায় নতুন অন্তর্ভুক্ত ৪২ জন সদস্যকে কমিটিতে স্থান দেওয়ায় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের প্রতি সর্বসম্মতিক্রমে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আলোচনা সভা শেষে নতুন অন্তর্ভুক্ত হওয়া সদস্যরা উপস্থিত কেন্দ্রীয় ও জেলা নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

উক্ত মতবিনিময় সভায় জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, মঈন খান, সিকদার সাঈদ আহমেদ ছাড়াও সদস্য অ্যাডভোকেট হাবিবুর রহমান, শফিয়ার রহমান, সেকেন্দার আলী, মিজানুর রহমান, আব্দুর রশিদ, রুহুল আমিন লাভলু, মনিরুজ্জামান হিরন, নজরুল ইসলাম, তুহিন খান, ইদ্রিস আলী, আমিনুর রহমান, মোহাম্মদ সোলেমান ও আলম ফারাজিসহ অন্যান্য জেলা ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দর্শনার্থীদের নিরাপত্তা ও যানজট নিরসনে বেনাপোল-শার্শা সীমান্তজুড়ে পুলিশি তৎপরতা জোরদার

অবুঝ ২ শিশুকে রাস্তায় ফেলে সটকে পড়লেন মা : পাশে দাঁড়াল জেলা পুলিশ

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *