অপহৃত তরুণীকে উদ্ধারসহ শার্শা পুলিশের অভাবনীয় সাফল্য !

অপহৃত তরুণীকে উদ্ধারসহ শার্শা পুলিশের অভাবনীয় সাফল্য !

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শায় পুলিশের এক অভাবনীয় ও তৎপর আভিযানিক সফলতায় অপহৃত হওয়ার পর মাত্র তিন ঘণ্টার মাথায় অক্ষত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়েছে। একই সাথে ঘটনায় সরাসরি জড়িত মূল অভিযুক্ত নূর মোহাম্মাদ বাবুকে (২১) গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) সন্ধ্যায় শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল আধুনিক তথ্যপ্রযুক্তির নিবিড় সহায়তায় এ অভিযান পরিচালনা করে সাফল্য অর্জন করে। গ্রেফতারকৃত অভিযুক্ত নূর মোহাম্মাদ বাবু শার্শা উপজেলার চান্দুড়িয়া ঘোপ গ্রামের আশরাফুলের ছেলে।

মামলা ও পুলিশ প্রশাসন সূত্রে জানা যায়, তরুণী অপহরণের ঘটনাটি ঘটার পরপরই স্বজনেরা শার্শা থানায় উপস্থিত হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অভিযোগটি পাওয়ার সঙ্গে সঙ্গেই বিন্দুমাত্র বিলম্ব না করে আইনি পদক্ষেপে নামে পুলিশ। আধুনিক প্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের সুনির্দিষ্ট সংযোগ ঘটিয়ে পুলিশ দ্রুততার সাথে অবস্থান চিহ্নিত করে অভিযান চালায় এবং ঘটনার মূল অভিযুক্ত এজাহারভুক্ত আসামি নূর মোহাম্মাদ বাবুকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে অপহৃত তরুণী সাহারা আফরিন ফারহানাকে সম্পূর্ণ সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধার করে পুলিশ টিম।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের সুস্পষ্ট লিখিত অভিযোগ পাওয়ার মাত্র ৩ ঘণ্টার মধ্যই ভিকটিমকে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং অভিযুক্তকেও আইনের আওতায় আনা হয়েছে। আইনগত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

২৪ ঘণ্টায় নতুন ২৩ জন ডেঙ্গু ও ৪ জন হামের রোগী হাসপাতালে ভর্তি

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *