ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবাসহ আলমগীর গ্রেফতার

ঝিকরগাছায় ১০০ পিস ইয়াবাসহ আলমগীর গ্রেফতার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের ঝিকরগাছা উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিরস্ত্র) মোঃ সামিউল ইসলামের নেতৃত্বে একটি টিম ঝিকরগাছা থানাধীন রঘুনাথপুর ডাঙ্গী গ্রাম এলাকায় এ অভিযান চালায়।

ডিবি পুলিশ জানায়, রঘুনাথপুর ডাঙ্গী গ্রামস্থ মৃত ওসমান আলীর মেহগনি বাগানের সামনে পাকা রাস্তার ওপর সন্দেহভাজন হিসেবে মোঃ আলমগীর মোল্যাকে আটক করে তল্লাশি চালানো হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ১০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত আসামির পরিচয় : মোঃ আলমগীর মোল্যা (৩০), পিতা- মোঃ ছলেমান মোল্যা, মাতা- চামেলী বেগম, সাং- রঘুনাথপুর ডাঙ্গী, থানা- ঝিকরগাছা, জেলা- যশোর। উদ্ধারকৃত আলামত: ১০০ (একশত) পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *