যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

যশোরের ঘুরুলিয়া থেকে ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

যশোর সদর উপজেলার ঘুরুলিয়া এলাকায় অভিযান চালিয়ে এক ওয়ার্ড যুবলীগ নেতাকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টার দিকে তালবাড়িয়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ঘুরুলিয়া থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

আটক ব্যক্তির নাম মো. রাসেল হোসেন (৩৬)। তাঁর বাবার নাম মো. তবিবর রহমান এবং বাড়ি যশোর কোতোয়ালি থানার ঘুরুলিয়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, তালবাড়িয়া পুলিশ ক্যাম্প এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার সময় ঘুরুলিয়া থেকে রাসেলকে আটক করা হয়। স্থানীয়ভাবে যুবলীগের কর্মীদের ফেসবুকের মাধ্যমে একত্রিত ও সংঘবদ্ধ করার পাশাপাশি বিভিন্ন মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

এই অভিযান পরিচালনা করেছেন তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাব-ইন্সপেক্টর (এসআই) মো. ইলিয়াস হোসেন। আটকের পর পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *