মহিপুর বিএনপির সভাপতির আশির্বাদে শ্রমিক দল নেতার বিরুদ্ধে খাসজমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ!

মহিপুর বিএনপির সভাপতির আশির্বাদে শ্রমিক দল নেতার বিরুদ্ধে খাসজমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ!

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় ডালবুগঞ্জ ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারের বিরুদ্ধে খাসজমি দখল, বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের নির্মাণ এবং হামলা ও লুটপাটের গুরুতর অভিযোগ তুলেছেন এক ভুক্তভোগী নারী। এমনকি মিথ্যা মামলা দিয়ে তাঁর স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আছিয়া বেগম নামের এক নারী। এ সময় তাঁর সাথে মেয়ে মোসা. ঝুমুর ও পুত্রবধূ সারমিন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিখিত বক্তব্যে ভুক্তভোগী আছিয়া বেগম অভিযোগ করেন, উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের উত্তর মনসাতলী ও মেহেরপুর সীমান্তবর্তী এলাকায় তাঁরা দীর্ঘ প্রায় ৩০ বছর ধরে ভূমিহীন হিসেবে সরকারি খাসজমিতে বসবাস করে আসছেন। প্রতিপক্ষ একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার জমি সংক্রান্ত বিরোধের জেরে তাঁর স্বামী মোস্তফা হাওলাদারের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দিয়ে গত ২৯ আগস্ট পুলিশ প্রশাসনের মাধ্যমে কারাগারে পাঠান। এর দুদিন পর গত ৩১ আগস্ট জাহাঙ্গীর ক্ষমতার দাপট দেখিয়ে নিজের দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে আছিয়া বেগমের বসতবাড়ির মাটি কেটে মাছের ঘের তৈরি ও নতুন ঘর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বাধা দেওয়া হলে জাহাঙ্গীর তাদের খুন-জখমের হুমকি দিয়ে তাড়িয়ে দেন।

পরবর্তীতে উপায় না পেয়ে তাঁরা মহিপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে খাসজমিতে সব ধরনের নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু প্রভাবশালী জাহাঙ্গীর ক্ষমতাসীন দলের নাম ভাঙিয়ে সেই নির্দেশ অমান্য করে অবৈধভাবে মাটি কাটা অব্যাহত রাখেন। এ বিষয়ে গত ৪ অক্টোবর তিনি কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ইউএনও অভিযোগটি আমলে নিয়ে উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

আছিয়া বেগম আরও অভিযোগ করেন, এর আগে গত ৯ অক্টোবর দুপুরে জাহাঙ্গীর তাঁর পরিবার ও প্রভাবশালী লোকজনকে নিয়ে তাঁর ওপর এবং স্বজনদের ওপর হামলা চালিয়ে মারধর করেন ও স্বর্ণালংকার লুট করেন। হামলায় তিনি গুরুতর আহত হয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হলেও অভিযুক্ত জাহাঙ্গীর কতর্ব্যরত চিকিৎসককে ম্যানেজ করে জোরপূর্বক তাঁকে হাসপাতাল থেকে নামিয়ে দেন। এ ঘটনায় তিনি আদালতে একটি মামলা দায়ের করেছেন। বর্তমানে তাঁর স্বামী কারাগারে বন্দি রয়েছেন এবং প্রতিপক্ষ জাহাঙ্গীরের অব্যাহত হুমকি ও ভয়ে তিনিসহ পরিবারের অন্যান্য সদস্যরা আত্মগোপনে পালিয়ে বেড়াচ্ছেন। তিনি মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদারের ছত্রছায়ায় জাহাঙ্গীর এসব অপকর্ম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার বলেন, “আমি আছিয়ার পরিবারকে চিনি না এবং তারা এ বিষয়ে কখনো আমার কাছে আসেনি। আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।”

ঘটনার বিষয়ে মহিপুর থানার তদন্ত ওসি রাসেল আহমেদ জানান, বিষয়টি সম্পর্কে তারা এখনো আনুষ্ঠানিকভাবে অবগত নন। তবে খোঁজখবর নিয়ে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

"অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার": লালুয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

কলাপাড়ায় পানি তোলার সময় বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গে সংবাদ প্রকাশে আপন ঠিকানা খুঁজে পেল হারিয়ে যাওয়া ঝিকরগাছার কুলসুম!

নীলগঞ্জে অনূর্ধ্ব-১৪ ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে হানজালা ফাইটার্স চ্যাম্পিয়ন

নেই অনুমোদন, তবুও জিওটিউব ক্ষতিগ্রস্ত করে বিজ্ঞাপনী সাইনবোর্ড সমুদ্র সৈকতে !

কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত : উদ্যোক্তাদের যুব ঋণের চেক প্রদান

হোটেলে লাইসেন্স নবায়নের নামে ঘুষ দাবি, ঘুষের টাকাসহ শ্রম পরিদর্শক আটক

কলাপাড়ায় খাল ও রাস্তা ছাড়াই আড়াই কোটি টাকায় অপরিকল্পিত গার্ডার সেতু নির্মাণ

সারারাত ইয়াবা সেবন করে শিশু রাইয়ানকে হত্যা করেছিল ঘাতক খালু !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *