যশোর চৌরাস্তার ’বনফুল‘ মিষ্টির দোকানে তেলাপোকার আড্ডা : লাখ টাকা জরিমানা

যশোর চৌরাস্তার ’বনফুল‘ মিষ্টির দোকানে তেলাপোকার আড্ডা : লাখ টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৫ নভেম্বর ২০২৬

খাদ্যপণ্যের সুরক্ষায় বড় ধরণের অনিয়ম ও চরম অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে যশোর শহরের চৌরাস্তায় অবস্থিত সুপরিচিত মিষ্টান্ন প্রতিষ্ঠান ‘বনফুল’-কে নগদ এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের ব্যস্ততম চৌরাস্তা মোড়ে অবস্থিত ওই বনফুল শো-রুমে আকস্মিক এই অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মহিবুর রহমান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অভিযানকারী দল দোকানটিতে প্রবেশ করে মিষ্টির মান ও পরিবেশ পর্যবেক্ষণকালে মারাত্মক অনিয়ম দেখতে পান। শো-রুমে বিক্রির জন্য থরে থরে সাজিয়ে রাখা মিষ্টির ট্রে এবং এর আশপাশে জীবন্ত তেলাপোকার অবাধে ঘুরে বেড়ানোর দৃশ্য নজরে আসে। খাদ্যপণ্য সংরক্ষণের মতো অতি সংবেদনশীল স্থানে এ ধরনের ক্ষতিকারক পোকামাকড়ের উপস্থিতি ক্রেতাদের স্বাস্থ্য ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি বলে জানান কর্মকর্তারা।

এছাড়া প্রতিষ্ঠানে বিক্রির উদ্দেশ্যে রাখা বিভিন্ন প্রকার মিষ্টির পাত্রে বা গায়ে বাধ্যতামূলক কোনো ট্যাগ বা পণ্যের উৎপাদন ও মূল্যসংক্রান্ত তথ্য প্রদর্শিত ছিল না। আইন লঙ্ঘন করে এমন কর্মকাণ্ড পরিচালনার সত্যতা মেলায় ভোক্তা অধিকার আইনে দোকান কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী ও পরিচ্ছন্নতামূলক অভিযান চলমান থাকবে বলে সংশ্লিষ্ট অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

এডিবি ও সরকারের অর্থায়নে উদ্যোগে যশোর টিটিসিতে ২৭৫ জনকে বিনামূল্যে সোলার টেকনিশিয়ান প্রশিক্ষণ

চৌগাছায় পুলিশের পুরস্কার ঘোষিত শীর্ষ মাদক ব্যবসায়ী শফি মেম্বার গ্রেপ্তার

নড়াইলের বহুল আলোচিত নুর আরাফাত হত্যা মামলার নজরুল যশোরে গ্রেপ্তার

স্ত্রী-সন্তান গোপন করে ফায়ার সার্ভিসে চাকরি : নিয়োগের শর্ত লঙ্ঘন করে চালক পদে চাকরি নেওয়ার অভিযোগ

যশোর সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

যশোরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও ডিডিএলজির সাথে যসাকস নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বকুলতলায় জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চাঁচড়া ও উপশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কামালের উপস্থিতিতে দোয়া ম...

বেনাপোল ইমিগ্রেশনে বাগেরহাটের যুবলীগ নেতা হিমাংশু পাল আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *