বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি আজগর গ্রেফতার

বুদ্ধি প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার প্রধান আসামি আজগর গ্রেফতার

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

ভোলার লালমোহনে এক বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে হওয়া মামলার পলাতক এজাহারনামীয় আসামি মো. আজগরকে (৫০) গ্রেফতার করেছে বরিশালের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। গ্রেফতার মো. আজগর লালমোহন থানার ৮ নম্বর চরলক্ষী ওয়ার্ডের বাসিন্দা।

মামলার নথি ও ঘটনার বিবরণ অনুযায়ী, গত ১৮ অক্টোবর ২০২৬ সকালে লালমোহন থানার কালমা ইউনিয়নের চরলক্ষী এলাকায় ওই বুদ্ধি প্রতিবন্ধী নারীকে একা পেয়ে ধর্ষণের অভিযোগ ওঠে মো. আজগরের বিরুদ্ধে। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে ভুক্তভোগীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় লালমোহন থানায় মামলা করেন; এরপর থেকেই অভিযুক্ত আত্মগোপনে ছিলেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তার অধিযাচনপত্রের আলোকে এসআরবি-৮, বরিশালের অধিনায়কের নির্দেশে ভোলা ক্যাম্পের একটি দল অভিযান শুরু করে। এরই অংশ হিসেবে গতকাল রোববার (২২ নভেম্বর) বিকেলে ভোলা জেলার বোরহানউদ্দিন থানার মনিরাম বাজার এলাকা থেকে এজাহারনামীয় আসামি মো. আজগরকে আটক করা হয়।

পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত মো. আজগরকে লালমোহন থানায় হস্তান্তর করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *