নিউমার্কেট বাবলাতলায় নিষিদ্ধ লীগের কালো পতাকা হাতে ঝটিকা বাইক মহড়া

নিউমার্কেট বাবলাতলায় নিষিদ্ধ লীগের কালো পতাকা হাতে ঝটিকা বাইক মহড়া

স্ফুলিঙ্গ রিপোর্ট :

শোকাবহ আগস্ট মাসের প্রথম ভাগে যশোরের রাজপথে একদল যুবককে হঠাৎ কালো পতাকা হাতে মোটরসাইকেল শোভাযাত্রা করতে দেখা গেছে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ব্যানারে এই ঝটিকা মহড়া অনুষ্ঠিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

আজ রবিবার (২ আগস্ট ২০২৬) দুপুরের দিকে শহরের ব্যস্ততম বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকা থেকে বহরটি বের হয়ে শহরের বিভিন্ন পথ অতিক্রম করে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নিউমার্কেট এলাকা থেকে বেশ কয়েকটি মোটরসাইকেলের একটি বহর কালো পতাকা হাতে নিয়ে পালবাড়ির অভিমুখে দ্রুত গতিতে রওনা হয়। ওই বহরে থাকা আরোহীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশে আসবে’—এমন নানা রাজনৈতিক স্লোগানে আশপাশ মুখরিত করে তোলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় একটি সূত্র দাবি করছে, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহির নির্দেশে এই মহড়া পরিচালিত হয়ে থাকতে পারে। তবে অভিযোগের বিষয়ে তাঁদের তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে ঘটনাটিকে একটি ‘বিচ্ছিন্ন তৎপরতা’ হিসেবে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। যশোর কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, আকস্মিকভাবে কিছু যুবক জড়ো হয়ে স্লোগান দিয়ে সটে পড়েছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপ ও সিসিটিভি ফুটেজ গভীরভাবে বিশ্লেষণ করা হচ্ছে জানিয়ে পুলিশ কর্মকর্তা জানান, শোভাযাত্রা ও বিশৃঙ্খলা চেষ্টার সঙ্গে সরাসরি সম্পৃক্তদের দ্রুত শনাক্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *