২৮০ পিস ইয়াবাসহ ৫ কারবারি ডিবি পুলিশের জালে

২৮০ পিস ইয়াবাসহ ৫ কারবারি ডিবি পুলিশের জালে

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক চৌকশ দলের ঝটিকা অভিযানে জেলাজুড়ে ২৮০ পিস ইয়াবাট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে ইয়াবা কারবারের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মোট ৫ জন মাদক কারবারীকে হাতেনাতে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, প্রথম অভিযানটি পরিচালনা করেন ডিবি যশোরের এসআই (নিঃ) মোঃ সালাউদ্দিন খান ও তাঁর দল। গত শনিবার (১ আগস্ট ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোতোয়ালি মডেল থানার মনোহরপুর গ্রামের খলিলুর রহমানের বসতবাড়ির পাশ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইলসহ মোঃ রিয়াদ হাসান (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পরদিন রোববার (২ আগস্ট ২০২৬) ভোর ৪টা ২০ মিনিটে দ্বিতীয় অভিযানটি চালায় এসআই (নিঃ) বাবলা দাসের নেতৃত্বাধীন টিম। ১৪ নম্বর নরেন্দ্রপুর ইউনিয়নের রূপদিয়া বাজারস্থ সাউথইস্ট ব্যাংকের সামনের সড়ক থেকে ৮০ পিস ইয়াবাসহ গৌতম গাংগুলি (৪১) এবং মোঃ শিমুল হোসেন (৩৮) নামের দুই ব্যক্তিকে আটক করা হয়।

একই দিন (২ আগস্ট) এসআই (নিঃ) কামাল হোসেনের নেতৃত্বে ডিবির আরও একটি দল ১১ নম্বর রামনগর ইউনিয়নের কানাইতলা এলাকায় মেহেরজান হোটেলের সামনে অভিযান পরিচালনা করে। সেখান থেকে ১০০ পিস (৫০+৫০) ইয়াবাসহ আবাদ কচুয়া এলাকার মোঃ রমজান হোসেন (২৩) ও মোঃ নাফিজ ইকবাল (২০) নামের দুই যুবককে গ্রেফতার করা হয়।

ডিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, আটককৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় সংশ্লিষ্ট ধারায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে এবং রবিবারই তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে ডিবির এমন কঠোর ও ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *