তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

তারুণ্যের উচ্ছ্বাসে কোটচাঁদপুরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) থেকে

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অত্যন্ত উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৌর ও উপজেলা যুবদলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। আজ বুধবার (২৮ অক্টোবর ২০২৬) স্থানীয় প্রাথমিক মডেল স্কুল ময়দানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কোটচাঁদপুর উপজেলা ও পৌর বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতাকর্মীসহ হাজার হাজার কর্মী অংশ নেন। পুরো এলাকা জুড়ে নেতাকর্মীদের মধ্যে এক অভূতপূর্ব প্রাণচাঞ্চল্য ও উৎসবের আমেজ লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও জনপ্রিয় মেয়র এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল, জেলা বিএনপির সহ-সভাপতি মো. আবুবকর বিশ্বাস এবং জেলা বিএনপির নেতা ও পৌর কাউন্সিলর ফারুক হোসেন খোকন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা টিপুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

যুবদলের পক্ষ থেকে অনুষ্ঠানে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুজ্জামান খান মুকুল, সদস্যসচিব মাহফুজুল হক মামুন এবং পৌর যুবদলের আহ্বায়ক ফয়েজ আহমেদ তুফানসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। পাশাপাশি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কামরুজ্জামান সিদ্দিক, সদস্যসচিব হাফিজুর রহমান, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হুমায়ুন কবির হীরা এবং পৌর ছাত্রদলের সদস্যসচিব ফজলে রাব্বিসহ অঙ্গসংগঠনের বহু নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া যুবদলের গৌরবোজ্জ্বল ইতিহাস, আদর্শ এবং দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে তরুণ সমাজের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা রক্ষা, জনগণের মৌলিক অধিকার পুনরুদ্ধার এবং একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকে সবসময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পরিশেষে, সংগঠনকে আরও বেশি সুসংগঠিত ও শক্তিশালী করে তুলতে সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় আহ্বান জানানো হয়।

আলোচনা সভা শুরুর আগে স্থানীয় প্রধান সড়কগুলোতে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়, যা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে এসে শেষ হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস পালিত

"হামলা চালিয়ে আন্দোলন স্তব্ধ করা যাবে না" ঝিনাইদহে সিপিবি ও বাসদ নেতাদের হুঁশিয়ারি

শিশু ও জনস্বাস্থ্যের সুরক্ষায় কোটচাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ফতেপুর যুবলীগের সহসভাপতি ও ফন্টুর ব্যবসায়িক পার্টনার আলমগীর আটক

অসহায় নারীর স্বপ্ন পূরণে ‘সীমান্ত মানব কল্যাণ সংস্থা’

৭১-এর পরাজয়ের প্রতিশোধ নিচ্ছে অপশক্তি : ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ চত্বরে নেতৃবৃন্দের হুশিয়ারি

কোটচাঁদপুরে কিশোরদের বেপরোয়া বাইক চালনায় আতঙ্ক : অভিভাবক মহলে চরম উদ্বেগ

সিরু মিয়া কামরুন্নাহার পৌর মাধ্যমিক বিদ্যালয়ে মরহুম সিরু মিয়ার স্মরণে বিশেষ আয়োজন

কালীগঞ্জ পুলিশের শুধু আশ্বাসই!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *