গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন

গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় দুই অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি ও পদায়ন

স্ফুলিঙ্গ ডিজিটাল ডেস্ক 

তারিখ: ২৩ নভেম্বর ২০২৬

পুলিশ প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করে গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। গতকাল রোববার (২২ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখার অ্যাডিশনাল ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, খাগড়াছড়ির এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূঁইয়াকে গোপালগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

অপর প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার কানিজ ফাতেমাকে চুয়াডাঙ্গা জেলার অতিরিক্ত পুলিশ সুপার পদে বদলি ও পদায়ন করা হয়েছে।

আদেশে আরও উল্লেখ করা হয়েছে, বদলি হওয়া এই দুই কর্মকর্তাকে আজ ২৩ নভেম্বরের মধ্যে নিজ নিজ নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

বেনাপোল সীমান্তে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

দুটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের অভিযোগে ময়মনসিংহ থেকে অতিরিক্ত এসপি আবুল হাসান গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *