কোটচাঁদপুরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

কোটচাঁদপুরে নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৫

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কোটচাঁদপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে সংঘবদ্ধ হওয়া এবং দেশীয় অস্ত্রশস্ত্রসহ বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিস্ফোরক ও সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১ নম্বর আসামিসহ মোট ৫২ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ১০০ থেকে ১২০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

গতকাল সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) ভোরে কোটচাঁদপুর কলেজ বাসস্ট্যান্ড সংলগ্ন জাপনা ডেন্টালের সামনের কালীগঞ্জ-জীবননগর মহাসড়কে এ ঘটনা ঘটে। পরবর্তীতে মঙ্গলবার কোটচাঁদপুর মডেল থানায় পুলিশ বাদী হয়ে এ মামলাটি দায়ের করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোটচাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মুজাহিদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সরকারবিরোধী নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর লক্ষ্যে কতিপয় ব্যক্তি লাঠিসোটাসহ মহাসড়কে জড়ো হয়েছে। খবর পেয়ে বিশেষ টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের অবস্থান টের পেয়ে আসামিরা তড়িঘড়ি করে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে নাশকতার উদ্দেশ্যে আনীত ১৮টি বাঁশের লাঠি আলামত হিসেবে জব্দ করে পুলিশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মামলার বিষযে নিশ্চিত করে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, “দেশবিরোধী ষড়যন্ত্র ও মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির উদ্দেশ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিল। খবর পেয়ে পুলিশি অভিযানের কারণে তারা পালিয়ে যেতে বাধ্য হয়। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র ও ১৮টি লাঠি জব্দ করা হয়েছে।”

ওসি আরও জানান, “এ মামলায় ইতোমধ্যেই অভিযান চালিয়ে ৫ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত সাবেক প্রধানমন্ত্রীসহ অন্য শীর্ষ নেতৃবৃন্দ এবং অজ্ঞাতনামা বাকি আসামিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *