রফিক মন্ডল,কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুর পৌর এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর ২০২৬) কোটচাঁদপুর কেন্দ্রীয় শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালীমন্দিরে এ সভার আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌর বিএনপির সভাপতি এস কে এম সালাহউদ্দিন বুলবুল সিডল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আব্দুর রাজ্জাক। এ সময় কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি দিবস চন্দ্র সিংহসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পূজার সময় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। পূজামণ্ডপ কমিটির নেতারা তাঁদের সার্বিক প্রস্তুতি ও প্রয়োজনীয় মতামত তুলে ধরে এলাকার ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে পূজা সম্পাদন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন

