কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ  প্রশমন দিবস উদযাপিত

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

মোঃ মাসুদ রান, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

‘শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহের কালীগঞ্জে ভিন্নধর্মী ও ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক দুটি কর্মসূচির মাধ্যমে দিবস দুটি উদযাপিত হয়।

দিবসটি উপলক্ষে সকাল ১১টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে মহিলা বিষয়ক কার্যালয়ের ব্যবস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের খুলনা আঞ্চলিক অফিসের পরিচালক হুসাইন আহম্মেদ। প্রধান অতিথি তাঁর বক্তব্যে কন্যাশিশুদের সুশিক্ষা ও নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি বাল্যবিবাহ রোধে সরকারের জিরো টলারেন্স নীতি স্মরণ করিয়ে দেন। পরে তিনি সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কন্যাশিশু শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উদ্ভাবনী কুইজ প্রতিযোগিতার পরিচালনা করেন এবং বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উম্মে ছালমা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকনুজ্জামান, উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) কর্মকর্তা, স্থানীয় সিনিয়র বিএনপি নেতা তবিবর রহমান মিনি, রেজাউল ইসলাম, যুবদল নেতা মাহবুবুর রহমান মিলন এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এর আগে একই দিন সকাল ১০টায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক মহড়া, বর্ণাঢ্য র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ইউএনও রেজওয়ানা নাহিদ কর্মসূচির শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে কালীগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রবিউল ইসলামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকাণ্ড ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আগুন নির্বাপনের আধুনিক কলাকৌশল ও উদ্ধার তৎপরতার ওপর সরাসরি মহড়া প্রদর্শন করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফুটাং গ্রেপ্তার

কোটচাঁদপুরে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিএনপির মতবিনিময়

কোটচাঁদপুরে শীতের আগমনী সুর গাছ প্রস্তুতে ব্যস্ত গাছিরা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *