বিপুল ভোটে নির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিল নির্বাচন পরিচালনা কমিটি

বিপুল ভোটে নির্বাচিত নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিল নির্বাচন পরিচালনা কমিটি

স্ফুলিঙ্গ রিপোর্ট :

ঐতিহ্যবাহী প্রেস ক্লাব যশোরের নবনির্বাচিত নির্বাহী কমিটির কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা ও পরিচালনা পর্ষদের দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে প্রেস ক্লাব যশোরের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এক সুধী ও দায়িত্ব হস্তান্তর সভায় বিদায়ী আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ নবনির্বাচিত পরিষদের নিকট সকল নথি ও দায়িত্বভার তুলে দেন।

অনুষ্ঠানে প্রেস ক্লাব যশোর নির্বাচন ও সাধারণ সভার জন্য গঠিত আহ্বায়ক কমিটির সদস্য সচিব প্রবীণ সাংবাদিক বিনয় কৃষ্ণ মল্লিক, সদস্য ও সাবেক সম্পাদক আহসান কবীর, এম আইউব এবং আকরামুজ্জামান উপস্থিত থেকে নবনির্বাচিত সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক নূর ইসলামসহ বিজয়ী পরিষদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং দায়িত্ব বুঝিয়ে দেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি আনোয়ারুল কবীর নান্টু ও সরোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক কাজী আশরাফুল আজাদ ও ফিরোজ গাজী, কোষাধ্যক্ষ জাহিদ আহমেদ লিটন, দপ্তর সম্পাদক তহীদ মনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম এবং নির্বাচিত নির্বাহী সদস্য রফিকুল ইসলাম, গালিব হাসান পিল্টু, মুর্শিদুল আজিম হিরু, এস এম সোহেল ও তৌহিদ জামান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ২০২৬ প্রেস ক্লাব যশোরের দ্বিবার্ষিক নির্বাচন অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। আহ্বায়ক কমিটির পরিচালনায় আয়োজিত এই নির্বাচনে মোট ১২১ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন নেতৃত্ব নির্বাচন করেন। গঠনতন্ত্র অনুযায়ী নবগঠিত এই কার্যকরী কমিটি আগামী দুই বছরের জন্য প্রেস ক্লাব যশোরের প্রশাসনিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

বর্ণাঢ্য আয়োজনে যশোরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

রূপদিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির বর্ণাঢ্য পরিচিতি ও মতবিনিময় সভা

জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে জাতীয় পার্টির বিক্ষোভ ও সমাবেশ

চৌগাছা ও মণিরামপুরে পৃথক দুটি ঘটনায় ২জনের মৃত্যুর

যশোরে ময়লা ফেলা নিয়ে বিরোধে লাঠির আঘাতে জ্যেষ্ঠ অভিনেতা সমু চৌধুরী আহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *