কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

কলাপাড়ায় উপকূলীয় কৃষির সম্ভাবনা নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় সভা

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় উপকূলীয় অঞ্চলের কৃষির বহুমুখী সম্ভাবনা ও তা কাজে লাগানোর উপায় নিয়ে স্থানীয় কৃষকদের সাথে একটি বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে তিনটায় কলাপাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের মনোহরপুর গ্রামে এই মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সরেজমিন উইংয়ের পরিচালক মো. ওবায়দুর রহমান মন্ডল।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আবুল কালাম আজাদ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সাফায়েত আহম্মদ সিদ্দিকী। কলাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন–এর সুচারু সঞ্চালনায় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ি’র উপপরিচালক ড. মোহাম্মদ আমানুল ইসলাম।

সভায় উপকূলীয় এলাকার প্রতিকূল আবহাওয়া ও লবণাক্ততা মোকাবেলা করে কৃষির আধুনিকায়ন, নতুন ফসলের জাত বিস্তার এবং কৃষকদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় এলাকার স্থানীয় কৃষকরা তাদের চাষাবাদ সংক্রান্ত বিভিন্ন অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এবং অতিথিবৃন্দ তার যথাযথ সমাধানের আশ্বাস দেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

অবশেষে ১৭ দিন পর কলাপাড়া থেকে ঝিকরগাছার ঠিকানায় ফিরলেন পথ হারানো বৃদ্ধা কুলসুম বেগম

কলাপাড়ায় মানিকমালা খেলাঘর আসরের নতুন কমিটি গঠিত : সভাপতি নমিতা দত্ত, সম্পাদক হেমায়েত উদ্দিন লিটন

কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা, পতাকা উত্তোলন ও আলোচনা সভার মধ্য দিয়ে সমবায় দিবস পালিত

ঢাকায় জাকজমকপূর্ণ আয়োজনে কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কলাপাড়া বেকারি মালিক সমিতির নতুন কার্যকরী কমিটি গঠন : আল আমিনকে সভাপতি ও হারুনকে সাধারণ সম্পাদক ঘোষ...

টানা তিন দিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের ঢল : সাগরকন্যার সৈকতে উৎসবের বাতাস

পটুয়াখালীতে নিখোঁজের ৪৮ ঘণ্টাপর ডোবা থেকে দশম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার

"অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার": লালুয়ায় গ্রাম আদালত নিয়ে সচেতনতামূলক বিতর্ক প্রতিযোগিতা

মহিপুর বিএনপির সভাপতির আশির্বাদে শ্রমিক দল নেতার বিরুদ্ধে খাসজমি দখল, হামলা ও লুটপাটের অভিযোগ!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *