কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :
তারিখ: ৯ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের পৃথক বিশেষ অভিযানে এক নারী ২জনকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) উপজেলার লক্ষীকুন্ডু ও জগন্নাথপুর এলাকায় এই অভিযান পরিচালনা করে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—উপজেলার লক্ষীকুন্ডু গ্রামের মৃত এলাহী মুন্সির ছেলে অমেদুল ইসলাম (৫০), যিনি সাফদারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য । অপরজন হলেন জগন্নাথপুর গ্রামের মালেক মোল্লার মেয়ে রেখা বিবি (৫৫)।
বিজ্ঞাপন
গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অমেদুল ইসলামকে গ্রেফতার করে। অন্যদিকে, পুলিশের অপর একটি বিশেষ দল কোট সিআর-৩২৮/২৬ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রেখা বিবিকে তাঁর নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত উভয়কে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ছবি সংগৃহীত।
