এইচএসসি ফলাফলে ঝিকরগাছায় আবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ

এইচএসসি ফলাফলে ঝিকরগাছায় আবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

এইচএসসি পরীক্ষার ফলাফলে ঝিকরগাছা উপজেলা পর্যায়ে প্রতি বছরের ন্যায় এবারও অভাবনীয় সাফল্য অর্জন করে নিজেদের শীর্ষ স্থান অক্ষুণ্ণ রেখেছে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) যশোর বোর্ডের সচিব অধ্যাপক ড. আব্দুল মতিন আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, ঝিকরগাছা উপজেলার সর্বমোট ১১টি কলেজের মধ্যে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ সর্বোচ্চ ১২ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলায় প্রথম স্থান লাভ করতে সক্ষম হয়েছে। এছাড়া বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে জানা গেছে, যশোর জেলা পর্যায়ের ফলাফলেও কলেজটি অষ্টম স্থান অধিকারের গৌরব অর্জন করেছে।

চলতি বছর এই কলেজ থেকে মোট ২০৪ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ১৩৬ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন, যেখানে পাসের হার প্রায় ৬৮ শতাংশ। এছাড়া বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কলেজটির বিএমটি শাখা থেকেও ১৫ জন শিক্ষার্থীর মধ্যে ১২ জন সফলতার সাথে পাস করেছেন, যার পাসের হার ৮০ শতাংশ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যের বিষয়ে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আহসানুর রহমান জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও তাঁদের কলেজ অভাবনীয় সাফল্য পেয়ে উপজেলায় শীর্ষস্থান ধরে রেখেছে। নিয়মিত পাঠদান, সুনির্দিষ্ট টিউটোরিয়াল পরীক্ষা, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সচেতনতা এবং প্রতিষ্ঠানের কঠোর শৃঙ্খলাই এই গৌরবোজ্জ্বল অর্জনের মূল চাবিকাঠি।

ফোনে প্রতিষ্ঠানের সভাপতি জাহিদুল ইসলাম সুমন জানান, সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ বিগত বছরগুলোতেও ঈর্ষণীয় ফলাফল করেছে এবং তারই ধারাবাহিকতা এ বছরও বজায় রয়েছে। ঐতিহ্য ও সাফল্যের এই ধারা বজায় রেখে ভবিষ্যতে নারী শিক্ষা বিস্তার ও সামাজিক জাগরণে প্রতিষ্ঠানটি আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে তিনি অধ্যক্ষের দূরদর্শিতার প্রশংসা করে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠাতাদের আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।

উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সরকারি শহীদ মশিউর রহমান ডিগ্রি কলেজে পাসের হার ৫৭ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই), ঝিকরগাছা মহিলা কলেজে পাসের হার ৫৩ শতাংশ (জিপিএ-৫ ১ জন), নতুনহাট পাবলিক কলেজে পাসের হার ৫৫ শতাংশ (জিপিএ-৫ ৬ জন), গঙ্গানন্দপুর ডিগ্রি কলেজে পাসের হার ৫৮ শতাংশ (জিপিএ-৫ ৪ জন), কায়েমকোলা কলেজে পাসের হার ৫৯ শতাংশ (জিপিএ-৫ ২ জন), বাঁকড়া ডিগ্রি কলেজে পাসের হার ২৩ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই), শিমুলিয়া কলেজে পাসের হার ৫১ শতাংশ (জিপিএ-৫ ২ জন) এবং রঘুনাথ নগর কলেজে পাসের হার ২৮ শতাংশ (কোনো জিপিএ-৫ নেই)।

উল্লেখ্য, প্রকাশিত ফলাফলে যশোর শিক্ষা বোর্ডে এ বছর সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৯২ শতাংশ। পুরো বোর্ডে শতভাগ পাসের তালিকায় মাত্র ৩টি এবং শতভাগ অকৃতকার্য বা শূন্য পাসের তালিকায় ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সেই তুলনায় ঝিকরগাছার সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের এই ফল অত্যন্ত আশাব্যঞ্জক।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ী, কম্বল ও কসমেটিকস জব্দ

চৌগাছায় অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর : কালেক্টরেট অফিস কর্মী আরিফের বিরুদ্ধে গুরুতর অভিযো...

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৯ ডেঙ্গু রোগী ভর্তি : মোট আক্রান্ত ছাড়াল ২২শ

কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

এইচএসসিতে আবারও উপজেলার সেরা চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ

চৌগাছায় ভূগর্ভস্থ পানির পাশাপাশি এবার ধানেও মিললো অতিরিক্ত আর্সেনিক!

মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

এইচএসসির ফলাফলে বিপর্যয়ে যশোর বোর্ড !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *