কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

রফিক মন্ডল, নিজস্ব প্রতিবেদক,কোটচাঁদপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ধারালো চাপাতি ও লাঠিসোঁটার আঘাতে আহত ওই নেতা বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আজ শনিবার (৩১ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার বড়বামনদহ ২ নম্বর রেলগেট এলাকায় এই নৃশংস হামলার ঘটনা ঘটে।

আহত রাজিব হাসান (৩৮) বড়বামনদহ গ্রামের বাহার কবিরাজের ছেলে এবং তিনি কোটচাঁদপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগীর পরিবার ও থানা এজাহার সূত্রে জানা যায়, শনিবার সকালে ফজরের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে রাজিবের ওপর চড়াও হন স্থানীয় অভিযুক্তরা। পূর্বের মাদকসংক্রান্ত বিরোধ ও প্রতিবাদ করার জেরে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্তরা ধারালো চাপাতি দিয়ে তাঁর মাথা লক্ষ্য করে কোপ মারেন। এ সময় রাজিব আত্মরক্ষার চেষ্টা করলে তাঁর বাম হাতের কবজি ও বাহুতে গুরুতর জখম হয় এবং হাতের শিরা কেটে যায়। পরবর্তীতে অন্য হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন এবং প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যান।

পরিবারের পক্ষ থেকে কোটচাঁদপুর মডেল থানায় দায়েরকৃত এজাহারে চারজনের নাম সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্তরা হলেন—মো. সাকিব হাসান (২৫), মোছা. গোলাপি খাতুন (৪৮), মো. আতিয়ার রহমান (৫০) এবং মামুন (৪৫)। এছাড়া এই ঘটনায় অজ্ঞাতনামা আরও কয়েকজন জড়িত রয়েছে বলে অভিযোগে জানানো হয়েছে। ঘটনার সময় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় রাজিবকে উদ্ধার করে প্রথমে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় এলাকাবাসী ও রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীরা একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার ওপর এ ধরনের নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। এলাকায় মাদকের বিস্তার রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও কঠোর নজরদারির দাবি জানিয়ে তাঁরা অবিলম্বে এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান জানান, খবর পাওয়ার পর থেকেই পুলিশ জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। অপরাধী যে দলের বা যার সঙ্গেই যুক্ত থাকুক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুত সময়ের মধ্যে তাদের আইনের আওতায় আনা হবে বলে তিনি আশ্বস্ত করেন। ছবি প্রতিবেদক।

আরো পড়ুন

চৌগাছায় অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর : কালেক্টরেট অফিস কর্মী আরিফের বিরুদ্ধে গুরুতর অভিযো...

এইচএসসি ফলাফলে ঝিকরগাছায় আবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৯ ডেঙ্গু রোগী ভর্তি : মোট আক্রান্ত ছাড়াল ২২শ

এইচএসসিতে আবারও উপজেলার সেরা চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ

চৌগাছায় ভূগর্ভস্থ পানির পাশাপাশি এবার ধানেও মিললো অতিরিক্ত আর্সেনিক!

মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

এইচএসসির ফলাফলে বিপর্যয়ে যশোর বোর্ড !

বিআরটিএ-এর নিয়মে বিপাকে ভেসপা মালিকরা : নাম্বারপ্লেট সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনার আল্টিমেটাম

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *