যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

কন্দাল ফসলের উৎপাদন বৃদ্ধি, গবেষণা জোরদার ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের লক্ষ্যে যশোরে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র, যশোরের সভাকক্ষে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) গাজীপুরের কন্দাল ফসল গবেষণা জোরদারকরণ প্রকল্পের অর্থায়নে আয়োজিত কর্মশালায় কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার শতাধিক কর্মকর্তা ও বিজ্ঞানী অংশ নেন।

কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাজীপুরের কন্দাল ফসল গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো.খোরশেদ আলম।
আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের অতিরিক্ত সচিব মির্জা আশফাকুর রহমান।

সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. মো. মনজুরুল কাদির। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. শফিকুল ইসলাম, উপস্থিত ছিলেন অত্র প্রকল্পের ডিপুটি প্রজেক্ট ডাইরেক্টর ডঃ মোঃ আনোয়ার হোসেন খান, বৈজ্ঞানিক কর্মকর্তা রোকনুজ্জামান সহ কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও বিজ্ঞানীরা।
প্রধান অতিথির বক্তব্যে মির্জা আশফাকুর রহমান বলেন, আলুর চাহিদা পূরণে উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ও উন্নত জাতের আলুর চাষ সম্প্রসারণ করতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

কর্মশালায় যশোর অঞ্চলের যশোর, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও কুষ্টিয়া জেলার কৃষি বিজ্ঞানীরা অংশগ্রহণ করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

এইচএসসিতে আবারও উপজেলার সেরা চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ

চৌগাছায় ভূগর্ভস্থ পানির পাশাপাশি এবার ধানেও মিললো অতিরিক্ত আর্সেনিক!

মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

এইচএসসির ফলাফলে বিপর্যয়ে যশোর বোর্ড !

বিআরটিএ-এর নিয়মে বিপাকে ভেসপা মালিকরা : নাম্বারপ্লেট সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনার আল্টিমেটাম

বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশি ১০ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ

কেশবপুরের দোরমুটিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গৌরবের তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো যশোরের দৈনিক ‘লোকসমাজ’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *