চৌগাছায় অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর : কালেক্টরেট অফিস কর্মী আরিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

চৌগাছায় অনলাইন জুয়ায় বাধা দেওয়ায় স্ত্রীকে মারধর : কালেক্টরেট অফিস কর্মী আরিফের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের চৌগাছা উপজেলায় অনলাইন জুয়া খেলায় আসক্ত স্বামীকে বাধা দেওয়াকে কেন্দ্র করে সানজিদা আক্তার সোমা (২৬) নামের দুই সন্তানের এক জননীকে নির্মমভাবে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত স্বামী আরিফ আহমেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত আটটার দিকে চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামে স্বামীর বাড়িতে এই জঘন্য মারধরের ঘটনা ঘটে। বর্তমানে আহত গৃহবধূ সানজিদা আক্তার সোমা যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সানজিদার বাবার বাড়ি যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এবং তাঁর বাবার নাম কাউসার আহমেদ। তাঁর স্বামী অভিযুক্ত আরিফ আহমেদ চৌগাছা উপজেলার ইছাপুর গ্রামের বাসিন্দা এবং তিনি যশোর কালেক্টরেট হিসাব রক্ষণ অফিসে চাকরি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ভুক্তভোগী ও পারিবারিক সূত্রে জানা গেছে, স্বামী আরিফ আহমেদ দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছেন। জুয়ার কারণে সংসারে অশান্তি লেগেই থাকত এবং স্ত্রী সানজিদা তাঁকে এই ধ্বংসাত্মক পথ থেকে বিরত থাকার জন্য বারবার নিষেধ করতেন। ঘটনার দিন রাতে অনলাইন জুয়া খেলা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে স্বামী আরিফ তাঁর স্ত্রী সানজিদাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও বেধড়ক মারপিট করেন। নির্যাতনের ফলে সানজিদার মুখমণ্ডল, চোখসহ সারা শরীরে গুরুতর জখমের বিভিন্ন চিহ্ন ফুটে ওঠে।

পরবর্তীতে মারাত্মক আহত অবস্থায় সানজিদা গোপনে তাঁর বাবাকে ফোন করে সমস্ত ঘটনা জানান। খবর পেয়ে তাঁর বাবা কাউসার আহমেদ ও বেশ কয়েকজন স্বজন দ্রুত মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগীর পিতা কাউসার আহমেদ ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকে জানান, এর আগেও তাঁর মেয়েকে জামাতা আরিফ একাধিকবার নানা অজুহাতে মারধর করেছে। তিনি তাঁর মেয়ের ওপর চালিত এই নির্যাতনের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে অভিযুক্ত জামাতার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এদিকে ঘটনার বিষয়ে অভিযুক্ত স্বামী আরিফ আহমেদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়, ফলে তাঁর কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোলে ২৮ লাখ টাকার ভারতীয় শাড়ী, কম্বল ও কসমেটিকস জব্দ

এইচএসসি ফলাফলে ঝিকরগাছায় আবারও উপজেলার শীর্ষে সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৯ ডেঙ্গু রোগী ভর্তি : মোট আক্রান্ত ছাড়াল ২২শ

কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

এইচএসসিতে আবারও উপজেলার সেরা চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ

চৌগাছায় ভূগর্ভস্থ পানির পাশাপাশি এবার ধানেও মিললো অতিরিক্ত আর্সেনিক!

মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

এইচএসসির ফলাফলে বিপর্যয়ে যশোর বোর্ড !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *