মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

মণিরামপুরে ১ কেজি গাঁজাসহ কেশবপুরের দুই মাদক কারবারি গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক  অভিযানে মোট ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত শুক্রবার (৩০ অক্টোবর ২০২৬) বিকেল ৪টা ৫৫ মিনিটের সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে সঙ্গী অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম যশোর জেলার মণিরামপুর থানাধীন ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ৯ নম্বর আটঘরা ওয়ার্ডে এই অভিযান পরিচালনা করে। ওই এলাকার মো. শাহাবউদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন—যশোরের কেশবপুর উপজেলার কোমরপুর বকুলতলা গ্রামের মৃত সোহরাব মোল্লার ছেলে মো. আলম মোল্লা (৪৪) এবং একই উপজেলার মঙ্গলকোর্ট মধ্যমপাড়া গ্রামের মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. আব্দুল লতিফ (৫০)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, আটকের সময় আসামি মো. আলম মোল্লার কাছ থেকে ৫০০ গ্রাম এবং মো. আব্দুল লতিফের কাছ থেকে ৫০০ গ্রামসহ সর্বমোট ১ কেজি অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।

অভিযান শেষে গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে মণিরামপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে তাঁদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাজুড়ে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় জামায়াত নেতাকে কুপিয়ে হত্যার চেষ্টা!

এইচএসসিতে আবারও উপজেলার সেরা চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজ

চৌগাছায় ভূগর্ভস্থ পানির পাশাপাশি এবার ধানেও মিললো অতিরিক্ত আর্সেনিক!

যশোর কৃষি গবেষণা কেন্দ্রে কন্দাল ফসলের সম্ভাবনা ও ভবিষ্যৎ নিয়ে আঞ্চলিক কর্মশালা

এইচএসসির ফলাফলে বিপর্যয়ে যশোর বোর্ড !

বিআরটিএ-এর নিয়মে বিপাকে ভেসপা মালিকরা : নাম্বারপ্লেট সংক্রান্ত নির্দেশনা পুনর্বিবেচনার আল্টিমেটাম

বেনাপোল সীমান্তে ১০ বাংলাদেশি ১০ নারীকে হস্তান্তর করেছে ভারতীয় কর্তৃপক্ষ

কেশবপুরের দোরমুটিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

গৌরবের তিন দশক পেরিয়ে ৩১ বছরে পদার্পণ করলো যশোরের দৈনিক ‘লোকসমাজ’

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *