১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার

১০ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেপ্তার

স্ফুলিঙ্গ ডেক্স :

কিশোরগঞ্জে জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)-এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও জেলা লাইন্স পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মোঃ জাহাঙ্গীর মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরিচালিত এ যৌথ অভিযানে কিশোরগঞ্জ মডেল থানা এলাকায় এই উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

আটককৃত আসামি মোঃ জাহাঙ্গীর মিয়া হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বেঙ্গাডোবা (নয়াপাড়া বাজার সংলগ্ন) গ্রামের মৃত আলমগীর মিয়া ও আলম চাঁন বেগমের ছেলে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর বিকেলে কিশোরগঞ্জ মডেল থানাধীন চৌদ্দশত জালিয়াপাড়া এলাকায় অবস্থান নেয় টাস্কফোর্স। পরবর্তীতে সেখানকার মেরাজ মিয়ার ‘সুমাইয়া জিপসাম ও আর. সি. সি ডিজাইন’-এর সামনে রাস্তার ওপর অভিযান চালিয়ে ১০ কেজি অবৈধ গাঁজাসহ অভিযুক্ত জাহাঙ্গীরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় কিশোরগঞ্জের উপপরিদর্শক (এসআই) জনাব মোঃ ওবায়দুল্লাহ খান বাদী হয়ে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো: এনায়েত হোসেন জানান, জেলা প্রশাসন, ডিএনসি এবং পুলিশের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের এ ধরনের সর্বাত্মক মাদকবিরোধী অভিযান জেলাজুড়ে অব্যাহত থাকবে। ছবি সংগৃহীত।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *