সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড সম্পাদকসহ শার্শার ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক ইউপি সদস্য ও ওয়ার্ড সম্পাদকসহ শার্শার ৪ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের শার্শা উপজেলায় থানা-পুলিশের বিশেষ চিরুনি অভিযানে নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে শার্শা উপজেলার বিভিন্ন গ্রামে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে শার্শা থানা-পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন— শার্শার পাড়িয়ার ঘোপ এলাকার মৃত শামসুর রহমানের ছেলে ও সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম (৫০), রাড়িপুকুর গ্রামের তফসের আলীর ছেলে সাবেক ইউপি সদস্য শেখ নাজমুল হাসান (৫১), গোগা ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত সুরত আলীর ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইমানুর রহমান (৫৩) এবং আমলাই গ্রামের শাহাজান কবিরের ছেলে ছাত্রলীগ কর্মী আবু বকর সিদ্দিক ওরফে হৃদয় (২২)।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত চারজনের বিরুদ্ধে গত ১৯ সেপ্টেম্বর শার্শা থানায় একটি বিশেষ মামলা দায়ের করা হয়েছিল (মামলা নম্বর-২৩, তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬; জিআর নম্বর-৩০২)। উক্ত মামলায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ডি ধারা এবং ১৯০৮ সালের বিস্ফোরক উপাদান আইনের ৩/৪/৬ ধারায় নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

শার্শা থানা-পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আজ বিকেলে কড়া পুলিশ প্রহরায় যশোর বিচারালয়ে সোপর্দ করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *