যশোর হাসপাতালে বেড বাণিজ্য : হাতেনাতে আটক ১ প্রতারক

যশোর হাসপাতালে বেড বাণিজ্য : হাতেনাতে আটক ১ প্রতারক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হওয়া এক নারী রোগীকে ভালো বেড (শয্যা) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ১ হাজার ৫০০ টাকা দাবি করার অভিযোগে রিফাত হাসান সজল (২৪) নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে পুলিশ।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের তিন তলার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত রিফাত হাসান সজল যশোর শহরতলীর ঝুমঝুমপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। তিনি শহরের মনিহার মোড় এলাকার ‘রাসেল এন্টারপ্রাইজ’ নামের একটি ফলের দোকানের কর্মচারী বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাসপাতাল সূত্রে জানা যায়, যশোর সদর উপজেলার মথুরাপুর সাতমাইল এলাকার বাসিন্দা বাবুল মোল্লার স্ত্রী সালেহা বেগম (৪৫) গ্যাস্ট্রোলজিজনিত শারীরিক সমস্যায় আক্রান্ত হয়ে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি হন। তিনি ৫ নম্বর বেডে চিকিৎসাধীন ছিলেন। এ সময় প্রতারক রিফাত হাসান সজল এসে শয্যা সুবিধা ঠিক করে দেওয়ার কথা বলে ভুক্তভোগী সালেহা বেগমের কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা দাবি করেন।

বিষয়টি সন্দেহজনক মনে হলে রোগীর স্বজনেরা হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের তাৎক্ষণিক অবহিত করেন। খবর পেয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত রিফাতকে আটক করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।

এ বিষয়ে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ি ও কোতোয়ালী থানা-পুলিশ জানিয়েছে, হাসপাতালে দালাল চক্র প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে। আটক সজলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

হিজড়া জনগোষ্ঠীর অধিকার ও সমতাভিত্তিক সেবা নিশ্চিত করতে যশোরে বিশেষ সংলাপ

চৌগাছার মাদক মামলায় আশিকুরের ৫ বছরের সশ্রম কারাদণ্ড

যশোরে ই-সিগারেট ও নিকোটিন পাউচ নিষিদ্ধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

চৌগাছায় গোয়ালঘরে আগুন : জীবন্ত পুড়ে মারা গেল গরু, ৭০ কবুতর দগ্ধ

যশোরে সিটি কলেজের পাশে ছুরিকাঘাতে আহত ছাত্রদল নেতা ফয়সাল হাসান তদ্রব

অভয়নগরে চাঁদা না পেয়ে গভীর রাতে বাড়িতে ঢুকে গুলি বর্ষণ!

গবেষণার গুণগত মান ও নৈতিকতা রক্ষায় যবিপ্রবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধের ডাক

কোটচাঁদপুর মডেল প্রেসক্লাব সভাপতি বিএম ওয়াদুদের মাতার ইন্তেকাল

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *