স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের শার্শা উপজেলায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ (আশি) বোতল কোডিন ফসফেটযুক্ত ক্ষতিকারক ভারতীয় ‘এসকাফ’ (ESKUF) কাফ সিরাপসহ এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিরস্ত্র) মোঃ সালাউদ্দিন খানের নেতৃত্বে একটি টিম শার্শা থানাধীন ০১ নম্বর ডিহি ইউনিয়নের ০৬ নম্বর ওয়ার্ডের কাশিপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান চালায়।
আভিযানিক দলটি ওই এলাকার বাসিন্দা মোঃ রেজাউল হকের বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর বসতঘর থেকে আশি বোতল অবৈধ ভারতীয় এসকাফ কাফ সিরাপ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে রেজাউল হককে হাতেনাতে আটক করে।
বিজ্ঞাপন
আটককৃত আসামির পরিচয়: মোঃ রেজাউল হক (৫৫), পিতা- মৃত আবুল হোসেন, মাতা- মৃত রিজিয়া বেগম, সাং- কাশিপুর (উত্তরপাড়া), থানা- শার্শা, জেলা- যশোর।
উদ্ধারকৃত আলামত: ৮০ (আশি) বোতল কোডিন ফসফেটযুক্ত ভারতীয় ESKUF কাফ সিরাপ।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক নির্মূলে জেলা গোয়েন্দা শাখার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।

