স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোরের মনিরামপুর উপজেলায় অনলাইন জুয়া ও বেটিং চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ সক্রিয় জুয়া ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
গতকাল মঙ্গলবার (১১ আগস্ট ২০২৬) রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি যশোরের এসআই (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় টিম নিয়ে মনিরামপুর থানাধীন নেহালপুর সাকিনস্থ কালীবাড়ী বাজারের মোঃ রেজাউল করিমের চায়ের দোকানে এ অভিযান পরিচালনা করেন।
ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে ৬-৭ জন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন—
বিজ্ঞাপন
১. মোঃ শরিফুল ইসলাম (৪০), পিতা- মোঃ আফছার গাজী, সাং- বালিদা পূর্বপাড়া, মনিরামপুর। ২. মোঃ বাহারুল ইসলাম (২৬), পিতা- গোলাম মোস্তফা দফাদার, সাং- নেহালপুর (ঝাইতলা), মনিরামপুর। ৩. মোঃ ইসমাইল হোসেন রাজু (৩৫), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- নেহালপুর (আটারঘাট), মনিরামপুর। ৪. মোঃ ইমরান হোসেন (২৩), পিতা- মৃত শফিকুল ইসলাম, সাং- জয়পুর দফাদার পাড়া, মনিরামপুর। আটককৃতদের নিকট থেকে ১টি Zenx 2, ১টি Vivo V30 Lite এবং ১টি TECNO SPARK 40C স্মার্টফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা স্বীকার করেছে যে, তারা এবং পলাতক অজ্ঞাতনামা আরও ২-৩ জন আসামী পরস্পর যোগসাজশে সরকার ঘোষিত অবৈধ বিভিন্ন বেটিং সাইট ও অ্যাপ (যেমন: 1xbet, 35BDbet, 2777bet ইত্যাদি) ব্যবহার করে আসছিল। তারা ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস এবং মোবাইল ব্যাংকিং সেবা বিকাশ ও নগদের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধ অনলাইন জুয়ার লেনদেন (ই-ট্রানজেকশন) ও ব্যবসা পরিচালনা করে আসছিল।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতকদের গ্রেফতরে অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

