যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ৪৫২

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি, মোট আক্রান্ত ৪৫২

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলায় ডেঙ্গু পরিসংখ্যানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রবিবার (১৬ আগস্ট ২০২৬) যশোর সিভিল সার্জন অফিস কর্তৃক প্রকাশিত এক দৈনন্দিন ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, জেলায় চলতি বছরে (১ জানুয়ারি ২০২৬ হতে অদ্যাবধি) সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫২ জনে। আক্রান্তদের মধ্যে অভয়নগর উপজেলাতেই সর্বোচ্চ ২৯৬ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৬২ জন, কেশবপুরে ৩৮ জন, বাঘারপাড়ায় ২০ জন, ঝিকরগাছায় ১১ জন, শার্শায় ১০ জন, মনিরামপুরে ৮ জন এবং চৌগাছা উপজেলায় ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছেন।

২৪ ঘণ্টার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা গেছে, নতুন ভর্তি হওয়া ৪ জনের মধ্যে অভয়নগর উপজেলায় ১ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। ঝিকরগাছা, কেশবপুর ও শার্শাসহ বাকি উপজেলাগুলোতে নতুন কোনো রোগী ভর্তি হননি।

বর্তমানে যশোর জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে অভয়নগরে ১২ জন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১১ জন, কেশবপুরে ৫ জন, শার্শায় ৩ জন, বাঘারপাড়ায় ২ জন এবং চৌগাছা ও ঝিকরগাছায় ১ জন করে রোগী ভর্তি রয়েছেন। তবে মনিরামপুর উপজেলায় বর্তমানে কোনো ভর্তি রোগী নেই।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত ৪৫২ জন রোগীর মধ্যে ৪১৫ জন চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত মোট ২ জন রোগীকে রেফার্ড করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *