সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

“রূপালী মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় আনন্দঘন পরিবেশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আজ রোববার (১৬ আগস্ট ২০২৬) সকালে ঝিকরগাছা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান, র্যালি, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, আলোচনা সভা এবং শ্রেষ্ঠ চাষীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি সাবিরা সুলতানা মুন্নি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সুখী ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলতে দেশের সর্বস্তরের মানুষকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সামাজিক ব্যাধি প্রসঙ্গে তিনি বলেন, একক চেষ্টা বা একা কারও পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হয়ে মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ সময় মৎস্য চাষীদের অবদানের প্রশংসা করে তিনি আরও বলেন, বাওড়, নদ-নদী ও উন্মুক্ত জলাশয়গুলোকে মাছ চাষের উপযোগী করে গড়ে তুলতে হবে, যাতে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে কোনো ধরনের বাধা তৈরি না হতে পারে।

ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুর রশিদ, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন নবী মুরাদ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নান্নু রেজা, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এবং ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মৎস্য চাষী চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান ও আলহাজ্ব মিজানুর রহমান। সভায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাসুমা আক্তার, ফায়ার সার্ভিস কর্মকর্তা শামসুর রহমান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ প্রশাসনিক কর্মকর্তা ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার সেরা ৩ জন মৎস্য চাষীর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা আইসিটি কর্মকর্তা ওহিদুল ইসলাম। কর্মসূচির শেষ পর্যায়ে অতিথিবৃন্দ উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে চেয়ারম্যানের কাছে স্মারকলিপি

ষষ্ঠীতলা রেলগেটে অভিযান : দুই ইয়াবাসেবী ও কারবারি ডিবির জালে

সৎ কাজের মাধ্যমেই জান্নাত অর্জিত হয় : যশোরে শিবির সভাপতি সাদ্দাম

সচিবের অপসারণের দাবিতে 'চেতনায় চিরঞ্জীব' ভাস্কর্য প্রাঙ্গণ উত্তাল

যশোর শিক্ষা বোর্ড সচিবের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

যশোরে গলায় ফাঁস ও ছাদ থেকে পড়ে পৃথক দুজনের মৃত্যু, বিষপানে শিক্ষক চিকিৎসাধীন

ঝিকরগাছার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ আর নেই

দুই পরিবারের সীমানা বিরোধের রোষানলে ঝিকরগাছা থানা পুলিশ!

ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্য : যশোরে জামায়াত সমর্থককে পুলিশের কাছে সোপর্দ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *