রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে যুব জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৫:৩০ মিনিটে কোটচাঁদপুর পৌর এলাকা থেকে র্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
অ্যাডভোকেট শিমুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুল রহমান, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, প্রবীণ ও জনপ্রিয় ছাত্রনেতা তথা পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম এবং পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদ আহম্মেদসহ জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।
বিজ্ঞাপন
সমাবেশে প্রধান বক্তা হিসেবে পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। একটি মাদকমুক্ত আধুনিক কোটচাঁদপুর পৌরসভা গড়ে তুলতে যুব সমাজকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুল রহমান বলেন, “যুবকরাই হচ্ছে দেশ ও সমাজের প্রধান চালিকাশক্তি। তাই দেশ গঠন ও সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে সকল প্রকার মাদক, নেশা ও নৈতিক অধঃপতনের হাত থেকে রক্ষা করে সুসংগঠিত করতে হবে।”
অনুষ্ঠানে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কোটচাঁদপুরের সর্বস্তরের কয়েক শতাধিক নেতাকর্মী ও যুব সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
ছবি সংগৃহীত।
