মাদকমুক্ত কোটচাঁদপুর গড়ার অঙ্গীকার

মাদকমুক্ত কোটচাঁদপুর গড়ার অঙ্গীকার

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে ঝিনাইদহের কোটচাঁদপুরে যুব জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য যুব র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১২ আগস্ট ২০২৬) বিকেল ৫:৩০ মিনিটে কোটচাঁদপুর পৌর এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরবর্তীতে র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

অ্যাডভোকেট শিমুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুল রহমান, পৌর জামায়াতের আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, প্রবীণ ও জনপ্রিয় ছাত্রনেতা তথা পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম এবং পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাদ আহম্মেদসহ জামায়াত ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে প্রধান বক্তা হিসেবে পৌর মেয়র প্রার্থী শরিফুল ইসলাম বলেন, “একটি সমৃদ্ধ ও সুন্দর সমাজ গঠনে মাদকমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। একটি মাদকমুক্ত আধুনিক কোটচাঁদপুর পৌরসভা গড়ে তুলতে যুব সমাজকেই সর্বাগ্রে এগিয়ে আসতে হবে এবং সামাজিকভাবে এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা জামায়াতের আমীর মাস্টার আজিজুল রহমান বলেন, “যুবকরাই হচ্ছে দেশ ও সমাজের প্রধান চালিকাশক্তি। তাই দেশ গঠন ও সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে সকল প্রকার মাদক, নেশা ও নৈতিক অধঃপতনের হাত থেকে রক্ষা করে সুসংগঠিত করতে হবে।”

অনুষ্ঠানে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কোটচাঁদপুরের সর্বস্তরের কয়েক শতাধিক নেতাকর্মী ও যুব সাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *