কোটচাঁদপুর মডেল থানায় নতুন নেতৃত্বের সূচনা

কোটচাঁদপুর মডেল থানায় নতুন নেতৃত্বের সূচনা

 

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের কোটচাঁদপুর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ ও পেশাদার পুলিশ কর্মকর্তা মো. আজাদ রহমান।

কোটচাঁদপুরে যোগদানের পূর্বে তিনি ঢাকায় পুলিশের বিশেষ শাখা (এসবি)-তে অত্যন্ত সততা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। নবাগত এই পুলিশ কর্মকর্তার নিজ জেলা পাবনা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গতকাল দায়িত্বভার গ্রহণের পর থানার কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব নেওয়ার পরপরই তিনি থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড দমন এবং সর্বসাধারণের জন্য আইনি সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলাপকালে নবাগত ওসি মো. আজাদ রহমান জানান, “কোটচাঁদপুর থানাকে সম্পূর্ণ মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও অপরাধমুক্ত হিসেবে গড়ে তুলতে পুলিশি সেবা আরও জোরদার করা হবে। সাধারণ মানুষ যাতে অনায়াসে ও নির্বিঘ্নে থানায় এসে কাঙ্ক্ষিত সেবা পান, সে পরিবেশ নিশ্চিত করা হবে।”

থানা এলাকার শান্তি, শৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনে সর্বস্তরের জনগণ, স্থানীয় জনপ্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন তিনি। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

কালীগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের মাঝে ট্যাব বিতরণ

কোটচাঁদপুরে কন্যাশিশুর সুরক্ষা ও অধিকার নিশ্চিতে সামাজিক ঐক্যের ডাক

মাতৃহারা শিশুদের পাশে দাঁড়িয়ে মমতার হাত বাড়িয়ে দিলেন কালীগঞ্জের ইউএনও রেজওয়ানা নাহিদ

জেলা পরিষদের ছয় পদের পুরোটাই ‘পারিবারিক ভাগাভাগি’!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *