বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৮ লাখ টাকার অবৈধ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীন বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, জব্দকৃত চোরাচালানি পণ্যের তালিকায় রয়েছে ৬৫ পিস শাড়ি, ৩ পিস থ্রিপিস, ২টি কম্বল, ৭ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ২৬ প্যাকেট খৈনি এবং ৪০৭ পিস বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিকস সামগ্রী। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৯৮ হাজার ৫০০ টাকা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, দেশের অর্থনীতিকে পঙ্গু করা এবং সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশসহ যেকোনো ধরনের চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত অভিযান অত্যন্ত কঠোরভাবে অব্যাহত রয়েছে। সীমান্তে অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জওয়ানেরা সর্বদা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলে জানান তিনি।  ছবি সংগৃহীত।

আরো পড়ুন

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *