স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়ি, প্রসাধনী ও খাদ্যসামগ্রী আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপির একটি চৌকস টহলদল সীমান্ত এলাকায় এই চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল আইসিপি এলাকার সীমান্তে কৌশলগত অবস্থান নেয় বিজিবি’র টহলদল। এ সময় ভারত থেকে অবৈধ পথে সীমান্ত অতিক্রম করে নিয়ে আসা চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়।
বিজ্ঞাপন
জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে— ৩৫ টি ভারতীয় মূল্যবান শাড়ী, ০২ টি থ্রি-পিস, ০২ টি কম্বল, ০৯ প্যাকেট ফুচকা, ৫০০ গ্রাম জিরা, ১.৫ কেজি কিসমিস, ২৪০ টি চকলেট এবং ৭০ টি বিভিন্ন প্রকারের কসমেটিক্স/প্রসাধনী সামগ্রী।
আটককৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৮১ হাজার ৩০০ (তিন লক্ষ একাশি হাজার তিনশত) টাকা।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে যেকোনো ধরনের অবৈধ চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবি’র এমন সতর্ক অবস্থান ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। আটককৃত মালামাল কাস্টমসের গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। ছবি সংগৃহীত।

