দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশের ওপর হামলা চালিয়ে সদস্য আহত করা, সরকারি মোটরসাইকেল ভাঙচুর এবং পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মূল আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার জনাব মেহেদী শাহরিয়ারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), সিসিআইসি ও দর্শনা থানা পুলিশের সমন্বয়ে গঠিত যৌথ দল চুয়াডাঙ্গা ও দর্শনার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড় ৮টার দিকে দর্শনা থানার এসআই (নিঃ) মোল্ল্যা আরিফুল ইসলামের নেতৃত্বে একটি দল চণ্ডীপুর পূর্বপাড়া সর্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দিরের সামনের সড়কে টহল দেওয়ার সময় জানতে পারে একদল লোক সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সংবাদ পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চণ্ডীপুর গ্রামের মৃত তরিবত মন্ডলের ছেলে মোঃ আবু সিদ্দীক (৭০)-কে আটক করে। তাকে আইনি প্রক্রিয়ায় থানায় নিয়ে যাওয়ার সময় স্থানীয় কতিপয় ব্যক্তি সংঘবদ্ধ হয়ে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। হামলাকারীরা পুলিশের ব্যবহৃত ব্যক্তিগত মোটরসাইকেলের হেডলাইট ও লুকিং গ্লাস ভাঙচুর করে, দুই পুলিশ সদস্যকে আহত করে এবং আটককৃত আবু সিদ্দীককে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পরপরই পুলিশের যৌথ দল চণ্ডীপুর গ্রামে অভিযান চালিয়ে হামলা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত ৮ জনকে ঘটনাস্থল ও আশপাশ থেকে গ্রেপ্তার করে। এ সময় আসামীদের ফেলে যাওয়া ৯টি বাঁশের লাঠি ও ২টি হাসুয়া জব্দ করা হয়।

পরবর্তীতে অব্যাহত অভিযানের ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুর ১:২০ মিনিটে চুয়াডাঙ্গা সদর বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে থাকা মূল আসামি মোঃ আবু সিদ্দীক (৭০)-কে পুনরায় গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা হলেন— চণ্ডীপুর (পূর্বপাড়া) এলাকার লক্ষণ (৩৮), মোঃ ফিরোজ হোসেন (১৯), মোঃ ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কণা রাণী (২৫), মোছাঃ নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) এবং ফুলন হালদার (৩২)।

এ ঘটনায় জড়িত আসামিদের বিরুদ্ধে দর্শনা থানায় সরকারি কাজে বাধা, পুলিশকে আঘাত, সরকারি সম্পত্তি বিনষ্ট ও আসামি ছিনতাইয়ের ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা পুলিশ।

আরো পড়ুন

জীবননগরে ৪৫৩ বোতল নিষিদ্ধ সিরাপসহ চিহ্নিত মাদক কারবারি দেলু গ্রেফতার

চুয়াডাঙ্গায় পেট্রোল পাম্প মালিকদের সাথে পুলিশ সুপারের জরুরি মতবিনিময় সভা

চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৬০ বছর পূর্তিতে কেক কাটলেন পুলিশ সুপার

চুয়াডাঙ্গায় মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গিকার : পুলিশ সুপারের কড়া বার্তা

চুয়াডাঙ্গায় ডিএনসির দিনব্যাপী সাঁড়াশি অভিযান : ২ মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

আলমডাঙ্গায় কওমি মাদরাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, ‘বড় হুজুর’কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

সৌহার্দ্য ও সচেতনতার বার্তা ছড়িয়ে জীবননগরে পুলিশ-সাংবাদিক ফুটবল ম্যাচ : ১-১ গোলে সমতা

চুয়াডাঙ্গায় পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা : কঠোর বার্তা পুলিশ সুপারের

দর্শনায় পুলিশের উদ্যোগে সচেতনতার জোয়ার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *