খুলনা প্রতিনিধি
তারিখ: ২৫ নভেম্বর ২০২৬
জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং অপরাধ দমনে গত ২৪ ঘণ্টায় খুলনার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান ও তল্লাশি কার্যক্রম চালিয়েছে খুলনা জেলা পুলিশ। অভিযানে বিভিন্ন অভিযোগে মোট ৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১০ কেজি ২০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে নিরাপত্তা তল্লাশি জোরদার করা হয়। গত ২৪ ঘণ্টায় মোট ৬৪০টি যানবাহনে তল্লাশি চালানো হয়েছে। এ সময় ট্রাফিক আইন অমান্য করার দায়ে ১৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১১টি যানবাহন জব্দ করা হয়।
বিজ্ঞাপন
জননিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক ও অপরাধ নির্মূলে জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের নিয়মিত অভিযান ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
