যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোরে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে জেলায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

আজ বুধবার (২৫ নভেম্বর) যশোর সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু রোগীর দৈনিক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, নতুন ভর্তি হওয়া ৭ রোগীর সবাই সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন; বেসরকারি হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রতিবেদনের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে অভয়নগরে ২ জন, কেশবপুরে ২ জন, বাঘারপাড়ায় ১ জন, শার্শায় ১ জন এবং যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ১ জন রয়েছেন। এ ছাড়া চৌগাছা, ঝিকরগাছা ও মণিরামপুরে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী ভর্তি হননি।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত যশোরে ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৬৭০ জন এবং রেফার্ড করা হয়েছে ৪৭ জনকে। এ সময় পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট ৩ জনের মৃত্যু হয়েছে, যাদের সবাই ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে মারা গেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে যশোরের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২৬ জন, কেশবপুরে ১১ জন, অভয়নগরে ৮ জন, শার্শায় ৫ জন, মণিরামপুরে ৪ জন, বাঘারপাড়ায় ৩ জন এবং ঝিকরগাছায় ১ জন ভর্তি আছেন। চৌগাছায় বর্তমানে হাসপাতালে ভর্তি কোনো ডেঙ্গু রোগী নেই। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কিডনি রোগে আক্রান্ত অসহায় ফারুকের পাশে কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

মাঠপর্যায়ে বিপুল জনবল, তবু জরিমানার ক্ষমতা সীমিত: ভেজাল-অনিয়মের স্বর্গরাজ্য কৃষি-খাদ্য খাত?

স্বপনের হ্যাটট্রিকে কোটচাঁদপুরের দাপুটে জয়

ককটেল তৈরির সময় বিস্ফোরণে আ.লীগের টমাস নিহত, আহত ৩

চৌগাছা ওসির বিরুদ্ধে মধ্যরাতে শিক্ষকের বাড়িতে গিয়ে হেনস্তার অভিযোগ : ওসির পাল্টা বক্তব্য

খুলনায় ১০ কেজির বেশি গাঁজা উদ্ধার : গ্রেপ্তার ৪২ জন

আগরতলা স্থলবন্দরে নানক-মায়াসহ আওয়ামী লীগের নেতারা : বিকেলে স্থলবন্দর পরিদর্শন

মায়ের ওপর অভিমান করে সিলেটের পথে কালীগঞ্জের দুই স্কুলছাত্রী : ১২ ঘণ্টার মধ্যে ভৈরব থেকে উদ্ধার করলো ...

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *